বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নান্দনিক চট্টগ্রাম গড়ার প্রত‍্যয়ে চন্দনাইশে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম), প্রতিনিধি:

“পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চন্দনাইশ পৌরসভার সহযোগিতায় এক বর্ণাঢ‍্য র‍্যালীর মাধ‍্যমে এই অভিযানের উদ্বোধন করা হয়।
পরিচ্ছন্ন অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমান।
এ সময় অন‍্যদের মধ্যে অভিযানে অংশ নেন, সহকারি কমিশনার ( ভুমি ) ও ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজাদ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুবুল আলম শাওন ভুঁইয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ফেরদৌসী আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম ছালেহ উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার ( ভারপ্রাপ্ত ) মোঃ ইলিয়াছ, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ কামরুল, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপিসহ উপজেলা, পৌরসভার সকল কর্মকর্তা – কর্মচারী ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।
পরিচ্ছন্ন, নান্দনিক ও সবুজ চট্টগ্রাম গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অভিযানে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, জনসমাগমস্থল, সরকারি প্রতিষ্ঠান-সংলগ্ন এলাকা এবং উন্মুক্ত স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বলেন, পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণ নিশ্চিত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102