শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহে অসহায় মানুষের মাঝে এক বেলা খাবার বিতরণের মহতী উদ্যোগ পটিয়ায় পিঙ্গলা-বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন ও টিউটোরিয়াল ক্লাস উদ্বোধন মধু বুড়ির স্বপ্ন পূরণ করলো জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আজ থেকে নতুন ঘরে সেই মধু বুড়ি  আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা  সাংবাদিক রতন কান্তি দাশের সহধর্মিণী স্বর্গীয়া চম্পা দাশ এর বাৎসরিক আদ্যাশ্রাদ্ধ অনুষ্ঠিত কলকাতায় পথ‌ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করল ‘আর্থভা শান্তিভানা’ বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণের ঘটনায় নিহত বেড়ে ৬ স্বাস্থ্য শাখার কর্মীদের সঙ্গে মতবিনিময়: জন্ম ও মৃত্যু নিবন্ধনে স্বচ্ছতা নিশ্চিতে নির্দেশনা দিলেন সিসিক প্রশাসক বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণ, চট্টগ্রামের এনসিপির শীর্ষ নেতা আফতাব মজুমদার আটক ব্লাড ডোনেশন সোসাইটি এর টি-শার্ট ও ওড়না উন্মোচন অনুষ্ঠান

মধু বুড়ির স্বপ্ন পূরণ করলো জন্মাষ্টমী উদযাপন পরিষদ, আজ থেকে নতুন ঘরে সেই মধু বুড়ি 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

আনোয়ারা উপজেলার বোয়ালগাও গ্রামের সেই মধু বুড়ির স্বপ্ন পূরণ করলো শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার নেতৃবৃন্দরা।

<span;>‎আজ ২৪ জুলাই ( শুক্রবার )  মধু বুড়ির নতুন ঘরটি তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।  মধু বুড়িকে নিয়ে গণমাধ্যম একটি সংবাদ প্রকাশের পর শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা তার স্বপ্ন পূরণে এগিয়ে এসেছিল। মধু বুড়ির জরাজীর্ণ বাড়িটি এতটাই ভয়াবহ অবস্থায় ছিল যে, সেই ঘরটিতে থাকার মতো কোন পরিবেশ ছিলনা। মধু বুড়ির কোন পুত্র সন্তান না থাকায় একাকী সেই জরাজীর্ণ বাড়িটিতে তিনি একা বসবাস করতো। তিনি চোখে দেখতে পেতেন না পাশাপাশি একা-একা চলাফেরাও করতে পারেন না। তিনি বলেছিলেন মৃত্যুর আগে তিনি একটি নিরাপদ আশ্রয়স্থল চান।যেখানে তিনি একটু নিরাপদ নিশ্চিতে জীবন পার করতে পারবেন। আর তার সেই স্বপ্ন পূরণে এগিয়ে এসেছিল জন্মাষ্টমী উদযাপন পরিষদ। গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি শ্রী পলাশ বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী গৌতম ওয়াদ্দেদার, পরিষদের  তপন দও, চান হরি মন্ডল, সুমন বোস, পিন্টু দাশ, সনজিত দাশ,  সন্জয় নাথ, উওম দাশ, দিদুল সিকদার, শুভ দাশ, রুবেল দেব, সৈকত শীল, শাবলু মিএ, লিটন শীল, সজল সেন,শিমুল দাশ, কানু দও, লিপিকা মোহন্ত সহ এলাকার বিশিষ্টজনরা।

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সভাপতি শ্রী পলাশ বিশ্বাস বলেন, আমরা যখনি জানতে পারি এই অসহায় বৃদ্ধাটি একটি জরাজীর্ণ ঘরে মানবতর জীবনযাপন করছে তখনি আমরা পরিষদের সকলের সিধান্তে এবং সকলের সহযোগিতায় এই বৃদ্ধা মায়ের সেই জরাজীর্ণ বাড়িটি নতুন করে তৈরি করে আজ তাকে হস্তান্তর করতে পেরে খুব আনন্দিত হয়েছি। এইভাবেই আমরা সকলে মিলে অসহায় মানুষের পাশে দাঁড়ালে কিছু মানুষের মুখে হাসি ফুটাতে পারি। তাই সকলের কাছে আমার অনুরোধ থাকবে,আসুন আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ায় এবং মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করি।

পরিষদের সাধারণ সম্পাদক গৌতম ওয়াদ্দেদার বলেন, আমরা সকলে মিল এই বৃদ্ধা মায়ের একটি স্বপ্ন পূরণ করেছি। এটি কখনোই সম্ভব হতোনা যদি না পরিষদের সকল সদস্য এবং কয়েকজন প্রবাসী এগিয়ে না আসতো। আমি আজ তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102