শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

কলকাতায় পথ‌ শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করল ‘আর্থভা শান্তিভানা’

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা—

ভারতের জাতীয় পতাকা দিবস উপলক্ষে সমাজের সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে এক অনন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল সামাজিক সংগঠন আর্থভা শান্তিভানা Arthava Shantivana। বুধবার কলকাতার ১৫/১,বলাই সিংহ লেন-এ অনুষ্ঠিত এই কর্মসূচিতে অংশগ্রহণ করে বহু পথশিশু। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল শিশুদের মধ্যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধাবোধ, দেশপ্রেম এবং সৃজনশীলতার বিকাশ ঘটানো। রঙ-তুলি ও কাগজে ফুটে ওঠে তাদের কল্পনার ভারত,তেরঙ্গা এবং দেশের প্রতি ভালোবাসার নানা ছবি।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়,সমাজের প্রান্তিক শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিশুদের জন্য আঁকার সরঞ্জাম, রং,ড্রয়িং শিট, জলখাবার ও উৎসাহ মূলক উপহার প্রদান করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণ এই উদ্যোগকে আরও সফল করে তোলে।
আর্থভা শান্তিভানার সদস্যরা জানান,জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করার পাশাপাশি শিল্প, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে আগামী প্রজন্মকে সচেতন ও অনুপ্রাণিত করাই আমাদের লক্ষ্য।”দেশ‌প্রেম, মানবিকতা এবং সৃজন শীলতার এক সুন্দর বার্তা ছড়িয়ে দিয়ে জাতীয় পতাকা দিবসের এই আয়োজন উপস্থিত সকলের মন জয় করে। অনুষ্ঠানের শেষে সকল শিশুদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের সমাজ কল্যাণ মূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে আর্থভা শান্তিভানা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102