শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

নারীদের ক্ষমতায়ন ও কল্যাণে সরকার সবসময় গুরুত্ব দিয়ে যাচ্ছে – সাংসদ সরওয়ার জামাল নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ইউনিয়নের ১,০০০ অসহায় নারীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ‘প্রত্যাশী ‘এনজিও সংস্থা।

‎আনোয়ারার বারশতের রূপসী বাংলা ক্লাবে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম  বলেন, “নারীদের ক্ষমতায়ন ও কল্যাণে সরকার সবসময় গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড, হেলথ কার্ডসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুরুষদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও কাজের ব্যবস্থা করতেও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় প্রত্যাশী এনজিও সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান সাংসদ আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি।  এমন মহৎ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখারও আহবান জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102