শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

আনোয়ারায় সড়কে অবৈধ পাইপ লাইন স্থাপনকারীদের বিচারের দাবিতে স্থানীয়দের মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

 আনোয়ারা প্রতিনিধি

‎আনোয়ারা উপজেলার সিইউএফএল সড়কের উপরে দিয়ে বালু নিতে উঁচু করে পাইপ লাইন বসিয়েছে এক ঠিকাদার। এতে ঝুঁকিপূর্ণ হওয়ায় মোটরসাইকেল উল্টে তিন যুবক গুরুতর আহত হয়।

শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে আটটার দিকে পারকি সিইউএফএল সড়কের সার্ভিস এরিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাতের অন্ধকারের উঁচু পাইপ লাইনের স্থানটি দেখতে না পেয়ে মোটরসাইকেল মারাত্মক ভাবে উল্টে যায়। এতে দুবাই প্রবাসী মো. মহিউদ্দিন (৩৫) গুরুতর আহত হয়ে বর্তমানে পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। তার অপর দুই বন্ধু আনিস এবং মিজানও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চায়না পাওয়ার প্ল্যান্টের প্রস্তাবিত বালু ভরাটের জন্য সড়কের মাঝখানে অবৈধভাবে পাইপ লাইন স্থাপন করেন সাব-ঠিকাদার ইকবাল। এ স্থানটি মাটি দিয়ে উঁচু করায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠে।

‎এদিকে  সড়কে অবৈধ পাইপ লাইন স্থাপনায় ঠিকাদার ও সিন্ডিকেটের বিরুদ্ধে বিচারের দাবিতেব মানববন্ধন করেছে আহত পরিবার ও স্থানীয়রা। এসময় বিচারের পাশাপাশি অবৈধ পাইপ লাইন উচ্ছেদের দাবি জানান।

‎প্রশাসনের অনুমতি ছাড়া অবৈধভাবে বালু নেওয়ার পাইপ স্থাপন স্থানে দ্বিতীয় দিনে আহতদের স্বজন ও স্থানীয়দের মানববন্ধনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন গিয়ে সান্ত্বনা দেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দেন। পরে মানববন্ধন থেকে সরে যায় মানববন্ধনকারীরা।  এদিকে লায়ন হেলাল উদ্দিনের নির্দেশে ঝুকিপূর্ণ পাইপ সরিয়ে নেওয়া হয় ও রাস্তা দিয়ে অবৈধ পাইপ স্থাপন করে বালু উত্তোলন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102