শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
স্বাধীনতা দিবসে ‘The Yellow Turtle’-এ জমজমাট খাবারের আয়োজন এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত  প্রত্যুষা সিংহ ডাক্তর হতে চায় সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র

*প্রত্যাশী” সাতকানিয়া সোনাকানিয়া শাখার উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

সাতকানিয়া প্রতিনিধি:

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রত্যাশী সোনাকানিয়া শাখার উদ্যোগে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া,সাতকানিয়া পৌরসভা ও কেউচিয়া ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ৫০০ পরিবারকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার(১৯শে জুলাই) দুপুর ১২টা নাগাদ এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্যাশী জোন-১-এর সিনিয়র ম্যানেজার জনাব খোরশেদুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা উপ-সহকারী কর্মকর্তা জনাব মুজিবুর রহমান এবং প্রত্যাশীর ৬ নং এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব লিখন বড়ুয়া।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাকানিয়া শাখার শাখা ব্যবস্থাপক জনাব তারেক আজিজ,সহকারী শাখা ব্যবস্থাপক জনাব আবুল মনজুর ও হিসাবরক্ষক এবং শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সহকর্মীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। মানবিক দায়িত্ববোধ থেকে প্রত্যাশী সবসময় অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102