বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালখালী প্রেসক্লাবের উপহার সামগ্রী বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস বিশেষ প্রতিনিধি -:

টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের খোঁজখবর নিতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে ১০০টি উপহার প্যাকেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার পশ্চিম গোমদণ্ডী ৮ ও ৯ নম্বর ওয়ার্ড এবং পোপাদিয়া ইউনিয়নের বিভিন্ন পানিবন্দি এলাকা পরিদর্শন করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এ সময় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে উপহার প্যাকেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, কার্যকরী সদস্য অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো. নজরুল ইসলাম, প্রভাস চক্রবর্তী, সদস্য শাহা আলম বাবলু, মনির চৌধুরী, রানা সবুজ অরণ্য, শাহেদ হোসাইন ছোটন এবং তাজুল ইসলাম মানিক।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। মানবিক এই উদ্যোগের মাধ্যমে পানিবন্দি পরিবারের মাঝে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও বোয়ালখালীর অসহায় ও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102