শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

বাঁশখালী বন্যায় পানিবন্দী ১২০ পরিবারের মাঝে বন্ধু মহলের খাদ্যসামগ্রী বিতরণ ‎

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

‎চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১নং খানখানাবাদ ইউনিয়নে ১নং ও ৩নং ওয়ার্ড এর বন্যায় পানিবন্দি ১২০টি পরিবারের মাঝে শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করেছে বন্ধু মহল।

‎ত্রাণ বিতরণের সময় এলাকায় গিয়ে তারা বন্যার ভয়াবহ চিত্র প্রত্যক্ষ করেন। অনেক এলাকায় গলা সমান পানি জমে রয়েছে। অসংখ্য ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে এবং অনেক ঘর আংশিক বা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করছে।

‎স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নিরাপদ পানির অভাবে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। ছোট ছোট শিশুদের নৌকা ও বিভিন্ন পাত্রে করে নিরাপদ স্থানে নেওয়া হচ্ছে। এছাড়া পানিবন্দী বহু বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তি সময়মতো ওষুধ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন না।
‎বন্ধু মহলের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছেন। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সরকারি-বেসরকারি সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
‎স্থানীয়রা জানান, দুর্গত এলাকায় দ্রুত পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ এবং চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া না হলে পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠতে পারে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102