শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

নেশাজাতীয় ইনজেকশন ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হাকিমপুরে আটক ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত, হাকিমপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের হাকিমপুরে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮ টি নেশাজাতীয় এম্পল ইনজেকশন ও ১৬ টি ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ সর্বমোট ৩ জনকে আটক করেছে পুলিশ।
হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন উক্ত আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
হাকিমপুর থানা পুলিশের অফিসিয়াল প্রেস ব্রিফিং সূত্রে জানা যায়, গত ১১ জুলাই ২০২৬, শনিবার অভিযান চালিয়ে হিলির বড় ডাঙ্গাপাড়া গ্রামের মোঃ মমিন হোসেনের পুত্র মোঃ জহুরুল ইসলাম ওরফে জাহিদ হাসানকে ১০ টি নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করে পুলিশ,এছাড়াও পাঁচবিবি থানার ত্রিপুরা গ্রামের মৃত শাহিনুর মোল্লার পুত্র তুহিন মোল্লা (২২) কে ৬ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং হিলির মধ্যবাসুদেবপুরের (রাজধানী মোড়) মৃত আবু বক্কর সিদ্দিক কাটানীর পুত্র মোঃ রফিকুল ইসলাম কাটানী(৪৫) কে ৮ টি নেশাজাতীয় ইনজেকশন সহ আটক করে পুলিশ।
উক্ত আসামিদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক হাতে হাতকড়া ও কোমরে রশি দ্বারা বেঁধে ১২ জুলাই রবিবার, দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে যথাযথ পুলিশ প্রহরায় প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে হাকিমপুর থানা পুলিশ কর্তৃপক্ষ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102