মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মুহাম্মদ আক্তারুজ্জামান সুজন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

 

আসির ফয়সাল, সন্দ্বীপ

সন্দ্বীপের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মুহাম্মদ আক্তারুজ্জামান সুজন কে মনোনীত করেছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক মোঃ আবুল কাশেম সাক্ষরিত পরিপত্রে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। তাঁর এ মনোনয়নের খবরে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় শিক্ষানুরাগীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
মুহাম্মদ আক্তারুজ্জামান সুজন দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজসেবা ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত।
মুহাম্মদ আখতারুজ্জামান সুজন ১৯৭৮ সালের ১০ অক্টোবর মুছাপুর ইউনিয়নে জম্মগ্রহন করেন । তাঁর পিতা আলহাজ্ব মোঃ আবদুল ওয়াদুদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং মাতা খোদেজা বেগম একজন গৃহিণী। ছয় ভাইবোনের মধ্যে সবাই উচ্চশিক্ষিত এবং চারজন সরকারি চাকরিতে কর্মরত, যা তাদের পরিবারকে একটি শিক্ষিত ও দায়িত্বশীল পরিবারের প্রতিচ্ছবি হিসেবে তুলে ধরে। সুজনের শিক্ষাজীবন শুরু হয় মুছাপুর দক্ষিণ-পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এরপর তিনি মুছাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৯৪ সালে মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে ৫টি বিষয়ে লেটার মার্কসহ স্টার মার্ক পেয়ে এসএসসি পাশ করেন। পরবর্তীতে প্রথম বিভাগে এইচএসসি সম্পন্ন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগে ভর্তি হন। অনার্স ও মাস্টার্স উভয় ডিগ্রিতেই কৃতিত্বের স্বাক্ষর রাখেন, বিশেষ করে

মাস্টার্সে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে নিজের মেধার প্রমাণ রাখেন। পেশাগত জীবন আখতারুজ্জামান সুজন তাঁর পেশাগত জীবন শুরু করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় অধিদপ্তরে। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি ব্যাংক, সন্দ্বীপ শাখায় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। সামাজিক ও নেতৃত্বমূলক ভূমিকা ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। তিনি ছিলেন: সন্দ্বীপ স্টুডেন্টস ফোরাম চট্টগ্রামের সাধারণ সম্পাদক সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি নদী সিকিস্তি সমিতি হালিশহরের অর্থ সম্পাদক লিও ক্লাব অব সন্দ্বীপের প্রেসিডেন্ট উপদেষ্টা সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন: অফিসার্স ক্লাব সন্দ্বীপের সেক্রেটারি অলস্টার ক্লাব সন্দ্বীপের সভাপতি আদর্শ ক্লাব মুছাপুরের উপদেষ্টা প্রবাসী কল্যাণ সমিতির উপদেষ্টা তিনি জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা মুহাম্মদ আখতারুজ্জামান সুজনের নেতৃত্বে মুছাপুর বদিউজ্জামান উচ্চ বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষার মান উন্নত হবে বলে আশাবাদী এলাকাবাসী। তাঁদের বিশ্বাস, তার নেতৃত্বে শিক্ষকরা পাঠদানে অধিক আন্তরিক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102