মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

বোয়ালখালীতে ভাণ্ডালজুড়ি খালে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গিয়ে যুবক নিখোঁজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহাড়ি ঢলে ভাণ্ডালজুড়ি খালে দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে জ্যৈষ্ঠপুরার লিচু বাগানে কাজে যাওয়ার সময় সে ভাণ্ডালজুড়ি খালের লেচু বারিচা নামক স্থানে তলিয়ে যায়।

দিদার আলম হৃদয় শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তার পিতা নাম মৃত ইলিয়াছ।

হৃদয় পাহাড়ে সৃজিত বাগানে শ্রমিক হিসেবে দিনমজুরি করে সংসার চালায়। সকালে কাজে যাওয়ার জন্য খাল পার হতে গিয়ে পাহাড়ি ঢলে তলিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, ‘সকালে হৃদয় পাহাড়ে কাজ করতে গিয়েছিল। ভারী বর্ষণে ভাণ্ডালজুড়ি খালে পাহাড়ি ঢল ছিল। খাল দিয়ে পার হতে গিয়ে সে নিখোঁজ হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক বলেন, ‘নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102