বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রামে জলাবদ্ধতায় আটকে থাকা মানুষের পাশে ইছামতি গ্রুপ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া

ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকীর মরহুমা আম্মাজান রোকসানা বেগমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানবিক কর্মসূচির অংশ হিসেবে জলাবদ্ধতায় আটকে পড়া মানুষের পাশে দাঁড়িয়েছে ইছামতি গ্রুপ।

কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল, বোর্ড স্কুল আশ্রয়কেন্দ্র ও আশপাশের এলাকায় ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। ইছামতি গ্রুপের স্বেচ্ছাসেবীরা জলাবদ্ধ এলাকায় অবস্থানরত অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাবার তুলে দেন।

খাবার বিতরণ কার্যক্রমে ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকীর ছোট ভাই মো. মোকারমসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

ইছামতি গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. আরফাত ছিদ্দিকী বলেন, “মরহুমা আম্মাজান রোকসানা বেগমের মৃত্যুবার্ষিকীতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের সংকটময় সময়ে মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও ইছামতি গ্রুপ মানবিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।”

এছাড়াও চট্টগ্রাম নগরীর বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় ইছামতি গ্রুপের স্বেচ্ছাসেবীরা জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। দুর্যোগকালীন সময়ে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান, অপ্রয়োজনীয় চলাচল এড়িয়ে চলা এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

ইছামতি গ্রুপ জানায়, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102