মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতায় ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬ তম রাজ্য সম্মেলন সম্পন্ন পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ যাত্রা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা সিলেটে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের মতবিনিময় সভা রবীন্দ্র ভবনে রুরাল মেডিকেল ডক্টরস অ্যাসোসিয়েশনের বর্ষপূর্তি উদযাপন র‍্যাম্প থেকে পর্দায়, নিজের মতোই সাবরিনা সাবরিন বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ সম্পন্ন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চন্দনাইশে প্রস্তুতি সভা সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা মন্ত্রীর

টানা বৃষ্টিতে চট্রগ্রামের পাহাড়তলী সিডিএ মার্কেট ও হালিশহর গলিচিপা পাড়ায় জলজটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

রতন কান্তি দাশ -চট্টগ্রাম প্রতিনিধি

পাঁচ দিনের টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল এবং কর্ণফুলী নদীর জোয়ারের তৈরি করেছে প্রভাবে বন্দরনগরী চট্টগ্রামে পাহারতলী, হারিশহর গলিচিপা পাড়ায় জলজটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলাবদ্ধতায় ডুবে গেছে মহানগরীর বিভিন্ন সড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল এবং কমে গেছে গণপরিবহনের সংখ্যা। এতে চরম দুর্ভোগে পড়েছেন গন্তব্যস্থলে যেতে বাধ্য হওয়া চাকরিজীবী, বিমানবন্দরগামী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষ। বুধবার (৮ জুলাই) সকাল থেকে মহানগরীর বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। অফিসগামী অনেককে প্যান্ট গুটিয়ে কিংবা জুতা হাতে নিয়ে হাঁটুসমান পানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন। পানিতে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি বিকল হয়ে সড়কের মাঝপথে আটকে পড়ে, ফলে যান চলাচলেও বিঘ্ন ঘটে। এদিকে গণপরিবহন স্বাভাবিকের তুলনায় কম থাকায় বিভিন্ন বাসস্টপে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। পরে অনেকেই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হন। পাহাড়তলী সি ডি এ মার্কেটের বিশিষ্ট ব্যাবসায়ি, যুবদল নেতা আনোয়ার হোসেন নিউজ ২১ বলেন পাহাড়তলী সি ডি এ মার্কেট বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি নাম, বাংলাদেশের মিল ইন্ডাস্ট্রি ও কল কারখানার মুল যোগানদাতা এই মার্কেটটি,জাহাজ ভাঙ্গা শিল্পের অন্যতম প্রাণকেন্দ্র পাহাড়তলী সিটি মার্কেট, এই মার্কেটে বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় এর কারণ হলো অবৈধভাবে খাল ও নালা দখলের কারণে,অত্র এলাকায় বিভিন্ন ভবন তৈরি করেছে নালার উপর,বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের ম্যানেজ করে নালার উপর ভবন নির্মাণের অভিযোগ রয়েছে, যার কারণে পানি নামতে সময় লাগে, তার কারণেই পাহাড়তলী এলাকার বিভিন্ন মার্কেট ব্যবসা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102