বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই বেলচুড়া আদর্শ গ্রাম সড়কে ফের আলোচনায় অভিনেত্রী নওরিন আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা ফটিকছড়ি সীমান্তে সেনা অভিযানে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা: সিসিক প্রশাসক স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র‌্যালি ও সমাবেশ বার্ষিক সম্মেলনের বিষয়বস্তু ঘোষণা করল “Re-‌Imagining Bengal *কালিপুর স্কুলে সিএসআর-এর অধীনে মেয়েদের শৌচাগার নির্মাণ করল কানারা ব্যাংক* এনডিএম চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম এনডিএম নেতৃবৃন্দের মতবিনিময় আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা

সমাজসেবক গোপেশ সরকারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম)  প্রতিনিধি

‎চট্রগ্রামের আনোয়ারা উপজেলার বোয়ালগাঁও গ্রামের কৃতি সন্তান,শ্রী শ্রী বোয়ালগাঁও রাধামাধব অনাথ আশ্রমের সাধারণ সম্পাদক, বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ ও বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগীশিপ এর উপদেষ্টা সমাজসেবক  প্রকাশ সরকারের বড় ভাই  গোপেশ কান্তি সরকার  চিকিৎসারত অবস্থায়  গতকাল  ২৮শে জুন সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে  পরলোক গমন করেছেন ( ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু ) । মৃত্যুকালে তার বয়স হয়েছিলো  ৫৩ বছর।  তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

‎তার এই অকাল মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার আহবায়ক সাগর মিত্র, সদস্য সচিব প্রদীপ ধর,  বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ  ( বাগীশিপ )  এর আনোয়ারা উপজেলার সভাপতি সাংবাদিক রুপন দত্ত, সাধারণ সম্পাদক দীপন দত্ত, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ আনোয়ারা উপজেলার সভাপতি পলাশ বিশ্বাস  সাধারণ সম্পাদক গৌতম ওয়াদ্দেদার সহ উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।  আগামী ১৪ জুলাই তার নিজ বাড়ি বোয়ালগাও গ্রামের বাড়িতে আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102