বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

বোয়ালখালীতে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে কর্মরত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সোমবার(২৯ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক এ ক্যাম্পের উদ্বোধন করেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, নাক-কান-গলা, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনার মাধ্যমে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ২৯ ও ৩০ জুন দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৪ হাজার মানুষ এই সেবা পাবে।

এন. মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিষ্ঠানের কর্মীদের কল্যাণ এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের পাশে থেকে একটি সুস্থ, সচেতন ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

মানবিক ও কল্যাণমুখী এই উদ্যোগের মাধ্যমে এন. মোহাম্মদ গ্রুপ শুধু কর্মীদের স্বাস্থ্যসেবাই নিশ্চিত করছে না, বরং কর্মী ও পরিবারের প্রতি দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণও স্থাপন করছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102