বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু

চন্দনাইশে মরহুম সিরাজুল ইসলামের স্মরণে ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান, সৌদি আরব প্রবাসী মোঃ ফরিদ এবং ৪ নম্বর ওয়ার্ড বিএমপির সাবেক সভাপতি মোঃ ছাদেক হোসেনের মরহুম পিতা সিরাজুল ইসলামের রুহের মাগফেরাত কামনায় তাঁর নিজ বাড়িতে দোয়া মাহফিল ও ঐতিহ্যবাহী মেজবানি আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে।
​আজ শনিবার (২৭ জুন) আয়োজিত এই কর্মসূচিতে মরহুমের পরিবারের পক্ষ থেকে প্যান্ডেল ও সামিয়ানা টাঙিয়ে এক বিশেষ মেজবানি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বরমা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আগত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মেজবানে আমন্ত্রিত অতিথিদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, নলা, ডাল ও সাদা ভাত দিয়ে আপ্যায়ন করা হয়।
​মরহুমের স্মরণে আয়োজিত এই দোয়া ও মেজবানি অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। এ সময় উপস্থিত অতিথিরা মরহুমের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102