বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফের আলোচনায় অভিনেত্রী নওরিন আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা

আনোয়ারায় দিনেদুপুরে ছুরিকাঘাত মামলার আসামি আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

আনোয়ারা , চট্টগ্রাম  প্রতিনিধি

গত ২২ জুন দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আর্থিক লেনদেনের বিষয়কে কেন্দ্র করে দিন দুপুরে ছুরিকাঘাতে মো. সোহেল (২২) নামের এক যুবক গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায়  মামলার পরে অভিযুক্ত গিয়াস উদ্দিনকে সাতকানিয়া থেকে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ। আজ শনিবার দুপুরে আনোয়ারা থানায়  এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব কথা জানান আনোয়ারা থানার অফিসার ইনচার্জ  ( ওসি )  জুনায়েত চৌধুরী।

‎সংবাদ সম্মেলনে ওসি আরো জানান, ঘটনার দিন পাওনা টাকা নিয়ে সোহেল এবং গিয়াস উদ্দিনের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে গিয়াস উদ্দিন তার সাথে থাকা ছুরি দিয়ে সোহেলকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় চট্টগ্রাম  জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এর  সার্বিক দিক নির্দেশনায়, আনোয়ারা সার্কেল মুদুল হাসান এর তত্ত্বাবধানে, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরীর নেতৃত্বে এসআই শিমুল চন্দ্র , এএসআই  মোঃ নুরুল আফছার ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন  দুরদুরী এলাকা হতে এজাহারনামীয় প্রধান আসামী-মোঃ গিয়াস উদ্দিনকে আটক করে আনোয়ারা থানায় নিয়ে আসে।

যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষ করে আটককৃত আসামী গিয়াস উদ্দিনকে আদালতে প্রেরন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102