বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন

রায়পুরে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৩নং রায়পুর ইউনিয়নের উপকূলীয় বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভাঙাচোরা সড়কের কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এমন পরিস্থিতিতে স্থানীয় জনগণের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছেন রায়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সমাজসেবক মোহাম্মদ রাশেদুল ইসলাম। তিনি নিজ অর্থায়নে ইউনিয়নের কয়েকটি ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত সড়ক সাময়িকভাবে সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন।

জানা গেছে, মধ্যম গহিরা আরবান আলী জামে মসজিদ, বার আউলিয়া এলাকা এবং দক্ষিণ গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কের বেশ কয়েকটি অংশ ভেঙে যাওয়ায় জনসাধারণের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসার পর মোহাম্মদ রাশেদুল ইসলাম নিজ উদ্যোগে বালু ও বালুর বস্তা ফেলে রাস্তার ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে চলাচল উপযোগী করে দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল ইসলামের এই উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন।

এ বিষয়ে মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “জনগণের সেবা করার জন্য কোনো পদ-পদবির প্রয়োজন হয় না। আমি সবসময় রায়পুরবাসীর সুখ-দুঃখের সঙ্গী হয়ে থাকতে চাই। যতটুকু সম্ভব নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি।”

স্থানীয় সচেতন মহলের মতে, জনপ্রতিনিধি হওয়ার আগেই জনগণের সমস্যার সমাধানে মাঠে নেমে কাজ করার মানসিকতা একজন দায়িত্বশীল ও জনবান্ধব নেতৃত্বের পরিচয় বহন করে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

রায়পুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনদুর্ভোগ নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিও জানিয়েছেন এলাকাবাসী।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102