বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত, আট হাজার টাকা জরিমানা হাকিমপুরে  সরকারী অনুদানের চেক ও জিআর চাল বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী  কালবৈশাখী ঝড়ে ফটিকছড়িতে বিদ্যুৎ বিপর্যয়, মেরামতে কাজ করছে উদ্ধারকারী টিম নাগরিকের আমানত তাদের কাছে পৌঁছে দেয়া জনপ্রতিনিধিদের দায়িত্ব- সিলেটে অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি ঈদের খুশিতে নতুন চমক ‘দুলাভাই ঈদ সেলামি কই দ্বিগুণ চমক নিয়ে ঈদে আসছেন জীবন ওয়াসিফ কলকাতায় গণেশ দাস কালচারাল আকাদেমীর সুরের মূর্ছনা লীলা রায় সভা ঘরে পটিয়াবাসীকে পবিত্র  ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন  শিল্পপতি জামাল ছাওার মিয়া  সিলেটে ঈদে চামড়া সংগ্রহ, বর্জ্য অপসারণ ও পর্যটক নিরাপত্তায় প্রস্তুত জেলা প্রশাসন শিল্পের প্রতি ভালোবাসা থেকেই সুজনের যাত্রা

দ্বিগুণ চমক নিয়ে ঈদে আসছেন জীবন ওয়াসিফ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

মো আবদুল করিম সোহাগ
‎ঈদুল আজহাকে সামনে রেখে নতুন চমক নিয়ে আসছেন তরুণ কণ্ঠশিল্পী,গীতিকার ও সুরকার জীবন ওয়াসিফ। সংগীতাঙ্গনে ধীরে ধীরে নিজের আলাদা অবস্থান তৈরি করা এই শিল্পীর কণ্ঠে এবার প্রকাশ পেতে যাচ্ছে দুটি নতুন গান ‘ও মেয়ে’ ও ‘তুই ছাড়া এক পা’।
‎গান দুটির, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন জীবন ওয়াসিফ নিজেই। ‘ও মেয়ে’ লিখেছেন শিল্পী নিজেই এবং তুই ছাড়া এক পা লিখেছেন আলামিন। ঈদ উপলক্ষে গান দুটি প্রকাশ পাবে OVS Music এর ব্যানারে। ইতোমধ্যেই গান দুটি নিয়ে শ্রোতাদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
‎ফোক ও আধুনিক ধারার মিশ্রণে নিজের স্বতন্ত্র স্টাইলের কারণে তরুণ শ্রোতাদের কাছে পরিচিত মুখ হয়ে উঠেছেন জীবন ওয়াসিফ। এর আগে ‘আমি তোর মমতাজ’, ‘আমার মেঘলা আকাশ’, ‘আদরের ময়না’, ‘মন মোনেতা নাই’ ও ‘অভিমানি’সহ একাধিক গান দিয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত ‘রাখবো কলিজায়’, ‘আমি নই বেইমান’’চোখে চোখে’ এবং ‘দয়া ময়’ গানগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ভালো সাড়া ফেলেছে।
‎শুধু নিজের গানেই সীমাবদ্ধ নন জীবন ওয়াসিফ। সংগীত পরিচালক হিসেবেও তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। এর আগে তার সুর ও সঙ্গীতায়োজনে একাধিক জনপ্রিয় শিল্পী কাজ করেছেন, যার মধ্যে রয়েছেন আসিফ আকবর, মাহতিম সাকিব, ইমন খান,শফি মন্ডল,আকাশ মাহমুদ এবং সালমা প্রমুখ। তাদের সঙ্গে পূর্বেও তার কাজ শ্রোতামহলে ভালো সাড়া ফেলেছিল।
‎এদিকে জানা গেছে, এই ধারাবাহিকতায় আবারও নতুন কাজ আসছে। খুব শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে আসিফ আকবর, মাহতিম সাকিব এবং সালমান রাজ-এর নতুন গান, যেখানে সংগীতায়োজন করেছেন জীবন ওয়াসিফ।
‎নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের ভিড়ে জীবন ওয়াসিফ নিজের গায়কী, সুর এবং কথার মাধ্যমে আলাদা পরিচিতি গড়ে তুলছেন। ঈদে মুক্তি পেতে যাওয়া ‘ও মেয়ে’ ও ‘তুই ছাড়া এক পা’ গান দুটি সেই যাত্রাকে আরও একধাপ এগিয়ে নেবে বলেই মনে করছেন তার ভক্তরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102