বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

শৈলকূপায় মোটা চাউল চিকন করে রমরমা বানিজ্য

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ শৈলকুপায় দীর্ঘদিন মোটা চাউল কাটিং করে চিকুন চাউল বানিয়ে বাজার জাত করছে মহিদুল নামের একজন প্রতারক। তথ্য বলছে মুহিদুল নামের এই প্রতারক একজন হত্যা মামলার প্রধান আসামি তিনি শৈলকূপা ব্রম্মপুর গ্রামে তৃতীয় বিয়ে করে শৈলকূপা কবিরপুর সংসার শুরু করেন তখন তিনি একটা চাউলের চাতালে কাজ করতেন। সেখান থেকে শুরু করেন তার প্রতারণা। এই প্রতারণা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে বলে জানা যায়। শৈলকূপা কবিরপুর আলীসান বাড়ি গাড়ি জায়গা জমি সহ কোটি কোটি টাকা আয় করছে বলে এলাকা বাসী জানিয়েছে।
সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে গেলে এই প্রতারক এর বিরুদ্ধে ভয়ংকর কিছু তথ্য পাওয়া যায়। শৈলকূপার স্থানীয় চাউল ব্যবসায়ীরা বলেন এই মুহিদুল দীর্ঘ দিন ধরে এই মোটা চাউল কাটিং করা সহ কুষ্টিয়া থেকে খোলা পলোয়ার চাউল শৈলকূপা এনে চাষি চাউল বলে প্যাকেট তৈরি করে বিক্রি করে। এবং প্রচুর লাভ করে। তার এই ব্যবসার নিষেধ করার সাহস কেউ পাইনা। কারণ শৈলকূপা তে এই মহিদুলের ক্যাডার বাহিনী তৈরি করা আছে।
কৃষ্ণ গৌড় নামের একজন বলেন শৈলকূপায় প্রায় চাউল ব্যবসাহী হিন্দু আর এই মুহিদুল একজন মুসলিম সেই কারণে আমরা চুপ করে থাকি। তবে এই ভাবে প্রতারণা করা তার ঠিক হচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
এই বিষয়ে অভিযুক্ত মুহিদুল এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি কুষ্টিয়া থেকে খোলা পোলোয়ার চাউল নিয়ে এসে শৈলকূপা বিক্রি করে থাকি তবে এখন নাই। শৈলকূপা সুশীল সমাজের মানুষ দাবী করছে এই ভাবে কাস্টমার দের সাথে প্রতারণা করছেন আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তদন্ত করে এই প্রতারক মুহিদুল কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করেছেন। এই সংবাদ নিউজ বাংলাদেশ অনলাইনে প্রচার হওয়ার সাথে সাথেই এই প্রতারক ব্যবসাহী মহিদুল সে সকল চাউল কাটিং মেশিন তার কাছে ছিল সবই সরিয়ে ফেলে, সেই ভিডিও এখন সাংবাদিক দের হাতে।
এই বিষয়ে শৈলকূপা উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন আমি আপনাদের মাধ্যমে বিষয় টা জানতে পারলাম আমি অতি দ্রুত এর ব্যবস্হা নিবো।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102