বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে সিসিক প্রশাসক: পরিবেশ বিপর্যয় রোধে বেশি বেশি গাছ লাগাতে হবে একদিন জলদস্যুদেরও ডাঙায় ফিরে আসতে হবে- আনোয়ারায় পুলিশ সুপার মাসুদ আলম ফটিকছড়িতে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো আইপিএসপিজে বাংলাদেশ ( IPSPJ BANGLADESH ) মাদকনির্মূলে সিলেট মেট্রোপলিটন পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অব্যাহত সিসিকের উদ্যোগে শিক্ষাসামগ্রী বিতরণ: হতদরিদ্র শিক্ষার্থীদের পাশে সিটিকর্পোরেশন মডেল থেকে অভিনেত্রী হওয়ার পথে হাবিবার যাত্রা আনোয়ারায় ডেইরি খামারে ডাকাতি: ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার গাছবাড়ীয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফটিকছড়িতে নিষিদ্ধ সংগঠনের লিফলেট তৈরির অভিযোগে দুইজন আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নয়ন নাথ, ফটিকছড়ি

ফটিকছড়িতে কম্পিউটারে কার্যক্রম নিষিদ্ধ একটি সংগঠনের লিফলেট তৈরির অভিযোগে আ’লীগের নারী নেত্রী ও কম্পিউটার অপারেটরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার (৮ জুন) রাতে উপজেলা সদরের এএইচ শপিং কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন বক্তপুর এলাকার বাসিন্দা, সাবেক ইউপি সদস্য ও মহিলা আ’লীগের নেত্রী সুমি আক্তার এবং কম্পিউটার অপারেটর উজ্জ্বল।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি কম্পিউটার দোকানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রচারণামূলক লিফলেট প্রস্তুতের খবর পেয়ে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে যান। পরে সুমি আক্তার ও উজ্জ্বলকে আটক করে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, দুইজনকে থানায় আনা হয়েছে। তাদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102