শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক ও সন্ত্রাসের ব্যাপারে আমার কাছে কোন আপোস নেই : সরওয়ার জামাল নিজাম এমপি প্রতিটি হৃদ্‌স্পন্দন হোক সুস্থ ও শক্তিশালী: মণিপাল হাসপাতাল ঢাকুরিয়ায় হৃদ্‌স্বাস্থ্য সম্মেলন বলিউড স্টাইলে বার্থডে করলেন মডেল মৌ রহমান চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ

সন্দ্বীপে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে, থানায় মামলা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১১৫ বার পড়া হয়েছে

সন্দ্বীপ প্রতিনিধি

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
থানা সূত্রে জানা যায়, সন্দ্বীপ থানার মামলা নং-০৪, তারিখ ০৬ জুন ২০২৬ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২৫) এর ৯(১) ধারা অনুযায়ী মামলাটি রুজু করা হয়েছে।

মামলার এজাহার অনুযায়ী, ভিকটিম মেহেদী হাসান রিহান (১১) স্থানীয় মারকাজুল নুর আল ইসলামীয়া মাদ্রাসার নাজেরা বিভাগের প্রথম শ্রেণির ছাত্র। মামলায় অভিযুক্ত করা হয়েছে মাদ্রাসাটির প্রধান শিক্ষক মো. আল-আমিন (২৮)-কে। তিনি সন্দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খন্ডিল্লার গোবাড়ী এলাকার বাসিন্দা।

এজাহারে উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসা ১২ দিনের জন্য বন্ধ ছিল। ছুটি শেষে গত ৬ জুন ভিকটিমকে মাদ্রাসায় যাওয়ার জন্য তার মা বললে সে যেতে অনীহা প্রকাশ করে। পরে কারণ জানতে চাইলে শিশুটি তার মাকে জানায়, গত ৮ মে ২০২৬ তারিখ আসরের নামাজের পর বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্ত প্রধান শিক্ষক তাকে মাদ্রাসার অফিস কক্ষ সংলগ্ন নিজ শয়নকক্ষে ডেকে নেন।

অভিযোগে বলা হয়, সেখানে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে কক্ষের মেঝেতে ফেলে তার পরনের পায়জামা খুলে পায়ুপথে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ভিকটিম আরও অভিযোগ করে যে, অভিযুক্ত শিক্ষক পূর্বেও বিভিন্ন সময়ে তাকে একাধিকবার একই ধরনের নির্যাতনের শিকার করেছেন।

ঘটনার বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা গ্রহণ করে। মামলার পর ঘটনাটির তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করে দোষী ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102