সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ সিলেটের শাহজালাল মাজারের দানবাক্সে পাওয়া গেল ৮৮ লাখ ৯২ হাজার টাকা হবিগঞ্জের চুনারুঘাটে ক্লিন ফাউন্ডেশনের পরিচ্ছন্নতা অভিযান ফ্যাশনের নতুন ঠিকানা মিরপুরে ফেন্সি আইকনিক নাট্যচর্চায় ছাত্রীদের মনোবিকাশ মৃদঙ্গমের কর্মশালায় মঞ্চস্থ ‘রানি অহল্যা

ঝিনাইদহে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে নৈহাটি গ্রামে লক্ষ্মী রানী নামে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ই জুন শুক্রবার সকালে এ ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত লক্ষ্মী রানী নৈহাটি গ্রামের নিমাই বিশ্বাসের স্ত্রী।
স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পারি, সকালে মন্দিরের ভেতরে ঝুলন্ত অবস্থায় লক্ষ্মী রানীর মরদেহ দেখতে পান এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ঝিনাইদহ সদর থানার পরিদর্শক তদন্ত গোকুল চন্দ্র জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102