বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ৪০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই বেলচুড়া আদর্শ গ্রাম সড়কে ফের আলোচনায় অভিনেত্রী নওরিন আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা ফটিকছড়ি সীমান্তে সেনা অভিযানে ১৬ লাখ টাকার কাঠ-বাঁশ জব্দ সংখ্যালঘু-সংখ্যাগুরু বলতে কিছু নেই, সবাই এই শহরের বাসিন্দা: সিসিক প্রশাসক স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে র‌্যালি ও সমাবেশ বার্ষিক সম্মেলনের বিষয়বস্তু ঘোষণা করল “Re-‌Imagining Bengal *কালিপুর স্কুলে সিএসআর-এর অধীনে মেয়েদের শৌচাগার নির্মাণ করল কানারা ব্যাংক* এনডিএম চেয়ারম্যান ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর সাথে চট্টগ্রাম এনডিএম নেতৃবৃন্দের মতবিনিময় আজাদ ভারত কনক্লেভ ২.০-তে উন্নত বাংলা থেকে উন্নত ভারতের লক্ষ্যে সুশাসনের বার্তা

এইচ ডব্লিউ পিএল ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কধুরখীল মারজিন বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন এবং পিচ এন্ড হিউম্যানিটি এ্যাওয়ার্ড প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৯৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া

‎চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভাস্থ কধুরখীল মারজিন বিহারে আন্তর্জাতিক বৌদ্ধ মহাসম্মেলন, শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ২০২৬ এবং “Buddha Purnima Peace & Humanity Award 2026” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার (৯ মে) দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে দক্ষিণ কোরিয়া ও মিয়ানমারের আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে HWPL-এর সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Jacob Bae, Coordinator, International Peace Youth Group, HWPL Global 03 Branch; Benjamin Kim, Coordinator, Peace Education Department, HWPL Global 03 Branch এবং মিয়ানমারের বিদর্শনাচার্য   Makhanti pahiya 
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পূর্ণাচার ভিক্ষু সংসদের   সাধারণ সম্পাদক ভদন্ত শরণসেন মহাস্থবির। আশীর্বাদ প্রদান করেন ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, ভদন্ত শুভানন্দ থেরো, ভদন্ত সত্যনন্দ থেরো এবং ভদন্ত শরণশ্রী থেরো।  আন্তর্জাতিক পরিমন্ডলে ধর্ম প্রচার ও প্রসারে বিশেষ অবদান রাখায় শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদ কর্তৃক কধুরখীল মারজিন বিহারের অধ্যক্ষ  দীপানন্দ ভিক্ষু মহোদয়কে ধর্মদূত উপাধিতে ভূষিত করা হয়।
‎অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদযাপন পরিষদের সভাপতি ও বাংলাদেশ মাইনরিটি বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ভদন্ত দীপানন্দ ভিক্ষু ।
‎শিক্ষা, সমাজ সেবা, চিকিৎসা, সাংস্কৃতিক, বুদ্ধ কীর্তনে বিশেষ অবদানের জন্য   “Buddha Purnima Peace & Humanity Award 2026” প্রদান ও গুনী জন সম্মাননা আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হয়।  এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সাংসদ জনাব এরশাদ উল্লাহ মহোদয়ের পুত্র তরুন রাজনৈতিক নেতা জনাব ইমাদ এরশাদ।
‎এ্যাওয়ার্ড প্রাপ্তদের মধ্যে ছিলেন

‎জ্যাকব ব্যা ( দক্ষিণ কোরিয়া) , বেনজামিন কিম (দক্ষিণ কোরিয়া), ইমাদ এরশাদ,
‎ অধ্যাপক ডাঃ প্রভাত চন্দ্র বড়ুয়া, অমরেশ বড়ুয়া চৌধুরী, ড. সবুজ বড়ুয়া, সাধক ডালিম বড়ুয়া লায়ন সোহেল বড়ুয়া,  শ্যামল চৌধুরী, তাপস বড়ুয়া, বুদ্ধ কীর্তন শিল্পী জুসি বড়ুয়া, ড. রূপা বড়ুয়া, সুপর্ণা বড়ুয়া, নৃত্য শিল্পী অনন্য বড়ুয়া এবং সাংবাদিক ডাক্তার অধীর বড়ুয়া।
‎মানসী বড়ুয়া ও প্রজ্ঞা পারমিতা বড়ুয়ার উপস্থাপনায়
‎অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন কধুরখীল মারজিন বিহার কমিটির সাধারণ সম্পাদক লায়ন সোহেল বড়ুয়া। স্বাগত বক্তব্য প্রদান করেন উদযাপন  উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক পুলক বড়ুয়া এবং সম্পাদকীয় বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন সঞ্জয় বড়ুয়া, এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে সমাজে যাদের অবদান রয়েছে ,তাদের কে বিশেষ  সম্মাননা প্রদান করা হয় । তাদের মধ্যে অমল বড়ুয়া, আশীষ বড়ুয়া, পম্পি বড়ুয়া, টিয়া বড়ুয়া, ও মোহাম্মদ হাসান চৌধুরী।  অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে , বক্তব্য রাখেন লায়ন  দুলাল কান্তি বড়ুয়া,নজরুল ইসলাম,অনুষ্ঠানে আরো ছিল ধ্যান অনুশীলন,ভিক্ষু সংঘের  পিন্ডাচারন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ধর্মীয় সংগীত পরিবেশনা এবং বিভিন্ন আধ্যাত্মিক কার্যক্রম। এতে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ, শিক্ষক, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  বুদ্ধ পুর্ণিমার  শিক্ষা হলো শান্তি, করুনা, মৈত্রী ও মানব কল্যাণ।বৌদ্ধধর্ম শান্তির ধর্ম, মানবতার ধর্ম ও নৈতিকতার ধর্ম। বুদ্ধের অহিংসা, সম্প্রীতি ও মানব কল্যাণের বার্তা বিশ্বব্যাপী সকলকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102