শনিবার, ২৭ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের ৮ম আসরে কচুয়াই ইউনিয়নের জয় নৈহাটির বঙ্কিম ভবনে মর্যাদার সঙ্গে পালিত সাহিত্যসম্রাটের জন্মজয়ন্তী মাদকবিরোধী সংগ্রাম: পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত অঙ্গীকার পটিয়ার জিরি মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ও আবাসিক ভবন উদ্ভোধন করলেন এমপি এনামুল হক এনাম বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মোঃ ফিরোজ বিশ্বাস আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নেশামুক্ত ভারতের শপথ পারিবারিক ব্যবসার রূপকার ASSOCHAM Excellence Awards এ সম্মানিত মলয় চক্রবর্তী বিশ্বকাপ উপলক্ষে গ্রাম হার্ভেস্টের প্রেডিকশন প্রতিযোগিতা, বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

পটিয়ার আমজু মিয়ার ১১৭তম বলী খেলা ও বৈশাখী মেলা,প্রধান অতিথি এনামুল হক এনাম এমপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ

ঐতির্য্য ও সংস্কৃতির সেতুবন্ধনে চট্টগ্রামের পটিয়ার ঐতির্য্যবাহী
আমজু মিয়ার ১১৭তম বলীখেলায় চ্যাম্পিয়ন হয়েছেন কক্সবাজার জেলাধীন মহেশখালীর মাসুম বলী।শনিবার (৯ই মে) বিকেলে পটিয়া পৌরসদরের বৈলতলী রোডস্থ আমজু মিয়া চৌধুরীর বাড়ি সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জমজমাট প্রতিযোগিতায় শক্তি ও কৌশলের লড়াই শেষে তিনি সেরা বলীর খেতাব অর্জন করেন।বলীখেলাকে ঘিরে সকাল থেকেই মাঠে উৎসুক জনতার ঢল নামে। বিভিন্ন এলাকা থেকে আসা বলীরা একে একে প্রতিযোগিতায় অংশ নেন। কয়েক দফা উত্তেজনাপূর্ণ লড়াই শেষে ফাইনালে প্রতিপক্ষ বোয়ালখালীর কাঞ্চন বলীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন মাসুম বলী।খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
বলীখেলা ও লোকজ মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান আনোয়ার আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ শাহজাহান চৌধুরীর সঞ্চালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, পটিয়া থানার ওসি জিয়াউল হক,
পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম সওদাগর, জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক মোজাম্মেল হক, পটিয়া পৌরসভার সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, আবুল কাসেম, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব মঈনুল আলম ছোটন, উপজেলা যুবদলের সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, বিএনপি নেতা মফিজুর রহমান, মুহাম্মদ সেলিম, খায়ের আহমদ, এস এম ইসহাক, আনোয়ার ইসলাম মিয়া, নুর মোহাম্মদ, মিজানুর রহমান,শহীদুল ইসলাম পটল, এস এম নয়ন প্রমুখ।
ধারাভাষ্যে ছিলেন মো. ইকবাল,আলভি,মফিজুর রহমান।ঐতিহ্যবাহী এ বলীখেলাকে ঘিরে মাঠ এলকাজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।খেলাকে কেন্দ্র করে আশপাশ এলাকায় বসে বৈশাখী মেলা।পরিবার-পরিজন নিয়ে হাজারো মানুষ এ আয়োজন উপভোগ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102