শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ চট্টগ্রাম অঞ্চল আয়োজিত মহামতি বুদ্ধের ত্রি-স্মৃতি বিজড়িত সূত্র আবৃত্তি প্রতিযোগিতা সম্পন্ন ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত আনোয়ারা সর্দার পাড়ার অসহায় সনাতনী পবিবারের পাশে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি কানু মাঝির পাড়ায় গঙ্গা পূজা অনুষ্ঠিত যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন ঝিনাইদহে ৫ দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বোয়ালখালীতে সওজের গাইড ওয়াল কেটে সেতু নির্মাণের অপরাধে প্রবাসীকে জরিমানা ঝিনাইদহে “গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত মুকুন্দপুর মনিপাল হসপিটালে থ্যালাসেমিয়া ক্লিনিক ও ডে কেয়ার উদ্বোধন সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন; পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ‘ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স।দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু বকর সিদ্দিকী।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রবীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুসফিকুর রহমান এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা,
ঝিনাইদহ জেলা জাসাস এর আহবায়ক এম এ কবীর এবং সদস্য সচিব কামরুজ্জামান লিটন,ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোল্লা রাজা, সদর উপজেলা জাসসাস এর আহবায়ক শহিদুজ্জামান সাঈদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102