বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

আনোয়ারা সর্দার পাড়ার অসহায় সনাতনী পবিবারের পাশে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎আনোয়ারা ৭ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সর্দার পাড়ার অসহায় সনাতনী পরিবার মিন্টু দাশের বসত ঘর মেরামতের জন্য পাশে দাঁড়িয়েছে সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটি।
‎শুক্রবার ৮ই মে সকাল ১১ ঘটিকায় আনোয়ারা ৭ নং সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর সর্দার পাড়ার মিন্টু দাশের বাড়িতে এ অনুদান সহায়তা প্রদান করেন।  এতে উপস্থিত ছিলেন, আনোয়ারা সাংবাদিক সমিতি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা রুপন দত্ত, সভাপতি পিংকু ভট্টাচার্য্য, সহ-সভাপতি সুমন আচার্য্য, সহ-সভাপতি ডা:সুমন কান্তি দাশ, সাধারণ সম্পাদক পলাশ সেন, অর্থ সম্পাদক অসীম কান্তি দাশ, বাংলাদেশ গীতা পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিশান সরকার প্রমূখ!
‎বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ  একটি ঘরে বসবাস করছেন। সামনের বর্ষায় বা প্রাকৃতিক দুর্যোগে এই ঘরটি টিকে থাকা প্রায় অসম্ভব। পরিবারটি অন্ন সংস্থানের কষ্টেই জর্জরিত, তাদের পক্ষে নতুন বসতঘর নির্মাণ করা কোনোভাবেই সম্ভব নয়। এই পরিবারটি এক টুকরো মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য মানবেতর জীবনযাপন করছে। সমাজের সম্পদশালী ও হৃদয়বান মানুষদের প্রতি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102