রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে জালালাবাদ থানা এলাকায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত আনোয়ারার এক ইউপি সদস্যের পরিবারের পাঁচজন ভাতাভোগি, বিধবা নন,তবু পান বিধবা ভাতা রায়পুরে বেড়িবাঁধ নির্মাণকাজে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ পৈতৃক সম্পত্তি বণ্টন নিয়ে ভাই-বোনের বিরোধ, হুমকির অভিযোগ বড় ভাই হুমায়ুন কবিরের বিরুদ্ধে চন্দনাইশ ভিক্ষু পরিষদের ২০২৬–২০২৯ মেয়াদের কমিটি পুনর্গঠন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ এর দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন তারকার তকমা নয়, শিল্পীর মর্যাদা চান আতিকা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আনোয়ারা উপজেলার আহবায়ক কমিটি গঠন, হরিপদ আহবায়ক, যীশু সদস্য সচিব বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ আজিজুল হক চেয়ারম্যানের সঙ্গে বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

আনোয়ারায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় পলাতক আসামিদের গ্রেফতার ও  বিচারের দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

আনোয়ারা  ( চট্টগ্রাম )  প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদ্রাসার ইবতেদায়ী তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় নয় দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান ও অন্যান্য আসামিরা এখনো পলাতক রয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থী, ছাত্রসমাজসহ বিভিন্ন পেশার মানুষ।

‎দোষীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বুধবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ওয়াহেদ আলী চৌধুরী বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎এতে রায়পুর গাউছিয়া হাশেমীয়া আলিম মাদরাসাসহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠনের সদস্য এবং এলাকাবাসী অংশ নেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও একাত্মতা প্রকাশ করেন।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন ও স্লোগানের মাধ্যমে ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি তোলেন। তারা থানার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

‎মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা পূর্ব গহিরার হাড়িয়া পাড়ার ঘটনাস্থলে গিয়ে প্রধান অভিযুক্ত আবু তাহেরের মুদি দোকানে ভাঙচুরের চেষ্টা চালায়। পরে স্থানীয় মুরব্বিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

‎আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের গ্রেপ্তারে পুলিশের দুটি টিম কাজ করছে।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার হাড়িয়া পাড়ায় খালাতো বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তৃতীয় শ্রেণির ওই শিশুকে প্রথমে একটি মুদি দোকানে এবং পরে পাশের বিল এলাকায় নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মুদি দোকানি আবু তাহের (৪২), রবিউল হোসেন ওরফে চুমকিয়া (২৪), মোহাম্মদ ফারুক (২৩) ও আনোয়ার হোসেন (২২)-এর নাম উল্লেখ করে মামলা দায়ের করেন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102