বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

রক্তদানে সচেতনতা সৃষ্টি ও কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে “বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩মে) সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন উপদেষ্টা কামাল আহমদ আম্বিয়ার শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উদ্যোগে নুরুল কোরআন ইসলামীয়া সদরখলা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বিনামূল্যে ক্যাম্পেইন পরিচালনা করেন সিলেট রক্তের অনুসন্ধান আমরা সংগঠনের প্রতিষ্ঠাতা মো: তারেক আহমদ,সভাপতি সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল,সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ শাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আকরাম খান বাপ্পি মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন বেগম প্রমূখ।

উপস্থিত বক্তারা আরও বলেন, নিয়মিত রক্তদানে মানুষের জীবন বাঁচে এবং সমাজে মানবিকতার বন্ধন সুদৃঢ় হয়। তরুণ সমাজকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। বক্তারা আরো বলেন, জরুরি মুহূর্তে রক্তের অভাবে যেন কোনো প্রাণহানি না ঘটে, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ক্যাম্পেইনে আগত অংশগ্রহণকারীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। উপস্থিত স্বেচ্ছাসেবীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিত্তবানদের এজাতীয় মানবিক কর্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান।।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102