শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

কর্ণফুলীতে দেয়াল ধসে প্রাণ গেল এক বৃদ্ধার,শিশুসহ আহত ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৯২ বার পড়া হয়েছে

 আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার শিকলবাহা (২ নম্বর ওয়ার্ড) আহসানিয়া পাড়া এলাকার অলি হাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

‎চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

‎নিহত দেলোয়ারা বেগম শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড আহসানিয়া পাড়া এলাকার অলি হাজীর বাড়ির মৃত ফজল আহমেদের স্ত্রী।

‎এ ঘটনায় আহতরা হলেন – শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ড জামালপাড়া এলাকার বদলা বাপের বাড়ির ছালেহ আহমদের ছেলে সবজি বিক্রেতা মো: রুবেল (৩০), শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড কোদাইল্লা পাড়া, শামসু মেম্বারের বাড়ির মো: নজরুলের ছেলে মিজবাহ (১২) এবং একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)।

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শামিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় দেলোয়ারাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা জানান , অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেয়াল ধসে পড়ে দেলোয়ারা বেগম তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “দেয়াল ধসে একজন নারীর মৃত্যু এবং শিশুসহ তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102