বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ১২ লাখ টাকার ইয়াবাসহ আটক ১, জব্দ মোটরসাইকেল হ্যালো কলকাতা এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’এবং সমাজ-সাংস্কৃতিক কল্যাণ উৎসব ফটিকছড়িতে হাসপাতাল সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ ‘এক নম্বর ইটের বরাদ্দ, কাজে দুই নম্বর’ হিলিতে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাষ্ট্রপতির সিলেট সফরকে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মন্ত্রী আরিফুলের বৈঠক ঐতিহ্যের টানে ইছামতি মাতৃমন্দিরে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন্ন পারকিতে খাস জমি দখল করে স্থাপনা, সরিয়ে নিতে  প্রশাসনের নির্দেশ চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি নেতা এম এ হাশেম রাজু আনোয়ারায় মাদক সেবনরত অবস্থায় আটক যুবক, অর্থ ও কারাদণ্ড

বোয়ালখালীতে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

বিপ্লব দাস : বিশেষ প্রতিনিধি -:

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এ সময় তিনি পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সমাপনী অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৫টি ক্যাটাগরিতে মোট ১৫টি পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অংশগ্রহণকারীদের মাঝে ফুড বাস্কেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ও আবাসিক মেডিকেল অফিসারসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানটি পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102