সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
অভিমুখ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন সম্পন্ন আনোয়ারায় মন্দির থেকে বিগ্রহ ও পূজার সামগ্রী চুরি লংগদুতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সনদ প্রদান অনুষ্ঠিত নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে অভিযান, পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি বোয়ালখালীতে স্বাস্থ্য ক্যাম্পে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত আনোয়ারার রায়পুরে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল ইসলামকে ঘিরে আলোচনা রায়পুরে এ প্লাসপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও মেধা পুরস্কার প্রদান, শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ তুলে দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদ সিলেট শাহী ঈদগাহ খেলার মাঠে মেলা আয়োজনের পরিবর্তে মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত রাখার দাবি এমপি এরশাদ উল্লাহর সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাক্ষাৎ

ঘোড়াঘাটে এক বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালঙ্কার লুট, গ্রেফতার ৩

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৭৩ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক- সিনিয়র রিপোর্টার

দিনাজপুরের ঘোড়াঘাটে ওয়ালেদা খাতুন (৭৫) নামের এক বৃদ্ধাকে হত্যা করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন। এ সময় জেলা গোয়েন্দা শাখার ওসি (ডিবি) আলমগীর হোসেন পিপিএম ও ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃতরা হলেন—নিহত ওয়ালেদা খাতুনের নাতি ফজলে রাব্বি (২৯), মসফিকুর রহমান রাজ (৩৪) ও নাজমুল হুদা শান্ত (২৬)। এদের মধ্যে রাব্বি ও শান্ত ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা এবং রাজ দিনাজপুর সদর উপজেলার বাহাদুর বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, অনলাইন জুয়ার আসক্ত ও ঋণের চাপ থেকে মুক্তি পেতে তারা এই অপরাধের পরিকল্পনা করে। গত ২১ এপ্রিল সকালে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজারে বসে তারা চুরির পরিকল্পনা করে। এ সময় ফজলে রাব্বি জানায়, তার দাদী বাড়িতে একা থাকেন এবং সেখানে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, ওই দিন বিকেলে তারা বাড়িতে ঢুকে বৃদ্ধার হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর সোমবার (২৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়ার গকুর নগর এলাকা থেকে রাব্বি ও রাজকে গ্রেফতার করে। একই দিনে ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম এলাকা থেকে শান্তকেও গ্রেফতার করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে একটি হার, এক জোড়া বালা, এক জোড়া চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা ও এক জোড়া রুপার নুপুর উদ্ধার করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102