বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান,৬৫ হাজার টাকা অর্থ দন্ড সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠকে বক্তারাঃ ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন সমগ্র জাতির জন্য কল্যাণ ও মাহাত্ম্যপূর্ণ  অভিভাবকহীন জয় কালীহাটের প্রধান সড়কের  বেহাল অবস্থা, দুর্ভোগে পথচারী ও ব্যবসায়ীরা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়ার তৃতীয় প্রয়াণবার্ষিকীতে স্মরণসভা হাকিমপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ আটক ৩ দমদমে স্বস্তিম ফাউন্ডেশনের উদ্যোগে ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন বোয়ালখালীতে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা আনোয়ারায় কোরিয়ান ইপিজেড-কাফকো-সিএফএল-চায়না জোন, তবুও চাকরির জন্য ঘুরছেন আনোয়ারার তরুণরা আনোয়ারায় পানিতে পড়ে স্বেচ্ছাসেবক দল নেতার একমাত্র সন্তানের মৃত্যু শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন

অল্প বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় সড়ক, চাতুরী চৌমুহনীতে জনদুর্ভোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

‎দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতুরী চৌমুহনী এলাকার ব্যস্ততম সড়কে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। চলমান উন্নয়নকাজের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ দখল করে রাখায় পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।
‎জানা গেছে, সোমবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মাত্র কয়েক মিনিটের বৃষ্টিতেই চাতুরী চৌমুহনী সি ইউ এফ এল সড়কে পানি জমে যায়। এতে সড়কটি অনেকটা খালের মতো রূপ নেয়, ফলে পথচারী, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।
‎স্থানীয় ও পথচারীদের অভিযোগ, বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা সড়কের একাংশ দখল করে ব্যবসা পরিচালনা করছেন। পাশাপাশি ময়লা-আবর্জনা ও পচা সবজি সড়কের ওপর ফেলে রাখার কারণে পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে অল্প বৃষ্টিতেই সড়কজুড়ে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
‎এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেখতে খাল মনে হলেও, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। মাত্র ৪-৫ মিনিটের বৃষ্টিতেই যদি এমন অবস্থা হয়, তাহলে দীর্ঘ সময় বৃষ্টি হলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে, তা সহজেই অনুমেয়।”
‎তারা দ্রুত সড়ক দখলমুক্ত করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি জানিয়েছেন।
‎সচেতন মহলের মতে, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বাড়বে এবং জনজীবনে মারাত্মক প্রভাব ফেলবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102