বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি তীব্র গরমে চা শ্রমিকদের পাশে ইস্পাহানী’র জেরিন চা বাগান ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম টানা দ্বিতীয়বার চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি আনোয়ারায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী ভাবনা,সুশীল ধর চান্দুঁ, ৭ নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী

বোয়ালখালীতে বস্তাভর্তি দেশীয় চোলাই মদ পাচারের সময় দুইজন গ্রেপ্তার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স –

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় করে দেশীয় চোলাই মদ পাচারের সময় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার করলডেঙ্গা পাহাড়ি এলাকা থেকে মদ পরিবহন করে জ্যৈষ্ঠপুরা এলাকায় পৌঁছালে স্থানীয় জনগণ অটোরিকশাটি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে প্লাস্টিকের বস্তাভর্তি শতাধিক লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুইজনকে আটক করে।

গ্রেপ্তারকৃতরা হলেন— রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাতব্বর বাড়ির শামসুল আলমের ছেলে মো. নাঈম উদ্দিন (২৬) এবং একই এলাকার ফয়েজ আহমেদের ছেলে মো. সেলিম (৩৪)।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, উদ্ধারকৃত মদ জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102