শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনাল ম্যাচ সম্পন্ন নর্থ সোসাইটি ফর ‌সোশ্যাল ওয়েলফেয়ারের ব্লাড ডোনেশন কার্যক্রম সম্পন্ন সন্দ্বীপে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা-২০২৬, অংশ নিচ্ছেন ১,০২৩ পরীক্ষার্থী অ্যানেস্থেশিয়ায় উদ্ভিদের কোষে সমন্বিত প্রতিক্রিয়া IIT মান্ডির গবেষণায় নতুন দিগন্ত পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্ট:কোয়াটার ফাইনালের তৃতীয় আসর সম্পন্ন স্বামী স্ত্রী একসাথে ঘুম, সকালে ঘুম থেকে উঠে স্ত্রী দেখেন স্বামীর মরদেহ ঝুলছে এসএসসি ‘৯১ ইউকে ব্যাচের বার্ষিক পুনর্মিলনীতে বিশেষ সম্মাননা প্রদান পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদের প্রীতি ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল: দ্বিতীয় আসরে হাবিলসাসদ্বীপ ইউনিয়ন জয় চট্টগ্রামে সিভিক স্পেস, ডাটা প্রটেকশন ও ডিজিটাল সিকিউরিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

ঝিনাইদহে দুস্থ রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে অসহায় দুস্থ রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকার ২৭ জন উপকারভোগীর মাঝে মোট ২৫ লাখ ৯৮ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়।
২০শে এপ্রিল সোমবার দুপুর ১টার দিকে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ।
এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র এবং প্রধান সহকারী মোঃ আনওয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া জেলার বিভিন্ন উপজেলার উপকারভোগী, অসহায় রোগী, অসচ্ছল মেধাবী শিক্ষার্থী এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।
বিতরণকৃত সহায়তার মধ্যে চিকিৎসা খাতে ২ লাখ ৫৩ হাজার টাকা, ধর্মীয় উৎসব বাস্তবায়নে ৯০ হাজার টাকা, শিক্ষাবৃত্তি হিসেবে ৪৫ হাজার টাকা এবং সিপিপিসি প্রকল্প উন্নয়নে ২২ লাখ ১০ হাজার ২৫০ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ বলেন, সরকার সমাজের প্রতিটি খাতে সুষম উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে। জেলা পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলার অসহায় ও মেধাবী মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি তৃণমূল পর্যায়ে সরকারের উদ্যোগ বাস্তবায়নে জেলা পরিষদের ভূমিকার কথাও তুলে ধরেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102