সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বোয়ালখালীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন পাথরঘাটা জেলে পাড়ায় সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগের কমিটি গীতা বিতরণ বোয়ালখালীতে গ্রাম আদালত কমিটির সাথে সংস্কার কমিশনের সদস্য ড. তারিকুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত ঝিনাইদহে দুস্থ রোগী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ চন্দনাইশে হাম ও রুবেলা টিকাদান ক‍্যাম্পেইন এর উদ্বোধন এসএসসি পরীক্ষার্থীদের পাশে রায়পুরে মানবিক উদ্যোগ, প্রশংসায় ভাসছেন রাশেদুল ইসলাম “নিরাপদ নগর গড়ি, সবাই মিলে হাতে হাত, সচেতনতার আলোয় জাগুক আমাদের প্রতিটি প্রভাত।” বড়বাজার সত্যনারায়ণ পার্কে পরশুরামজী জয়ন্তী উৎসব উদযাপন সাংবাদিকদের ৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে -শমীক ভট্টাচার্য আনোয়ারায় এসএসসি পরীক্ষার্থীদের সহায়তায় এগিয়ে এলেন চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ রাশেদ

চন্দনাইশে হাম ও রুবেলা টিকাদান ক‍্যাম্পেইন এর উদ্বোধন

মোহাম্মদ কমরুদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় হাম ও রুবেলা রোগ নিয়ন্ত্রণ ও সংক্রমণ রোধে বিশেষ টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উদ্বোধনের মধ্য দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমিত ভট্টাচার্য, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ দীপন দেবনাথ, ডাঃ শেখ শাদী, স্বাস্থ্য পরিদর্শক তরুণ কুমার, ইপি আই মোহাম্মদ আলীসহ উপজেলা স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তাবৃন্দ।

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, হাম ও রুবেলা শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ রোগ। সময়মতো টিকাদানের মাধ্যমে এসব রোগ প্রতিরোধ সম্ভব। তাই সকল অভিভাবককে নির্ধারিত সময় অনুযায়ী শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, ৩২ হাজার ২০০ শিশুকে ধাপে ধাপে টিকার আওতায় আনার লক্ষ্যেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102