রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত এর স্মরণসভা উদযাপন কমিটি গঠিত সিলেটে স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন প্রেসক্লাবে ডক্টর ফর ডেমোক্রেসি “অভয়া” অবলম্বনে গ্রন্থ উন্মোচন সাংবাদিক সম্মেলন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ ঢাকার আয়োজনে দিনব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন বারাসাতে টাটা গোষ্ঠীর জুয়েলারি ব্র্যান্ড তনিশকের পুনঃউদ্বোধন হিন্দুস্তান পার্ক”দেবশ্রী ডিজাইনারে সাংবাদিক সম্মেলনে আধ্যাত্মিক ভাবনা জমকালো আয়োজনে বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুণর্মিলনী ও প্রীতি সম্মাননা উৎসব অনুষ্ঠিত ৮ দফা দাবী আদায়ে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে মানবিক সহায়তা প্রদান মানুষের ভালোবাসা, দোয়া এবং নিরলস পরিশ্রমে আমাকে একদিন অনেক দূর নিয়ে যাবে: আবির আহমেদ বিবেকানন্দ অডিটোরিয়ামে হোলি এন্ড ঈদ মিলন ও কবি সম্মলন

সিলেটে স্বপ্নের বিদ্যানিকেতন স্কুলের মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

“মেধার স্বীকৃতি, আগামীর প্রেরণার লক্ষ্যে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠন এর স্থায়ী প্রজেক্ট “স্বপ্নের বিদ্যানিকেতন স্কুল” এর উদ্যোগে মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১৪) এপ্রিল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন, পরিচালক, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং পরিচালক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলা,সিলেট ব্যুরো প্রধান উৎফল বড়ুয়া এবং সমাজকর্মী শাহনেওয়াজ খান শাকিল। প্রধান আকর্ষণ হিসেবে ভার্চুয়াল যুক্ত ছিলেন কামাল আহমেদ আম্বিয়া, স্কুল ডিরেক্টর, বাংলাদেশ স্কুল, মাস্কাট, ওমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী সাইদ খান মিলন ও নাহিম আহমেদ হিমু। অনুষ্ঠানে সোহাগ আহমেদ এর সভাপতিত্ব, সংগঠনের প্রতিষ্ঠাতা তারেক আহমদ এর সার্বিক তত্বাবধানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম সোহেল, সহ -যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান, ব্লাড বিষয়ক সম্পাদক আকরামিন আহমেদ,সহ-ধর্ম সম্পাদক আরাফাত ইসলাম,সহ-ধর্ম সম্পাদক রিফাত হোসেন,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান সিয়াম,সুপার উইমেন্স সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর সহ-সভাপতি তানিয়া সুলতানা, সহ- সভাপতি আকলিমা বেগম, সাধারণ সম্পাদক জেসমিন বেগম, সহ সাংগঠনিক সম্পাদক মনিষা আক্তার নাদিয়া,সহ শিক্ষা বিষয়ক সম্পাদক সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও পুরস্কার প্রদান করা হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102