বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

চন্দনাইশে মানবতার দৃষ্টান্ত: অসহায় রোগীদের পাশে মো. বাহাউদ্দীন চৌধুরী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, চন্দনাইশ:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় অসহায় ও আহত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন সমাজসেবক মো. বাহাউদ্দীন চৌধুরী। গুরুতর অসুস্থ ও দুর্ঘটনায় আহত কয়েকজন ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করে দিয়ে তিনি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন স্থানে আহত ও অসুস্থ হয়ে পড়া কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের কারণে সঠিক চিকিৎসা পাচ্ছিলেন না। বিষয়টি জানতে পেরে মো. বাহাউদ্দীন চৌধুরী নিজ উদ্যোগে তাদের হাসপাতালে ভর্তি, চিকিৎসা খরচ বহন এবং সার্বিক সহযোগিতা প্রদান করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
সহায়তা পাওয়া পরিবারগুলোর সদস্যরা জানান, এমন কঠিন সময়ে পাশে দাঁড়ানোয় তারা কৃতজ্ঞ। তাদের ভাষায়, “এই সহায়তা না পেলে প্রিয়জনদের বাঁচানো কঠিন হয়ে যেত।”
মো. বাহাউদ্দীন চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চন্দনাইশ উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি হাশিমপুর এমএকেইউ স্কুল অ্যান্ড কলেজের সভাপতি, বাংলাদেশ ব্যাংক ফেডারেশন চট্টগ্রাম বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং উত্তরা ব্যাংক চট্টগ্রাম অঞ্চলের সিবিএ সভাপতি হিসেবে বিভিন্ন সামাজিক ও পেশাগত দায়িত্বে নিয়োজিত আছেন।
এ বিষয়ে তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমি চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে আরও অনেকের মুখে হাসি ফোটানো সম্ভব।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102