সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের বোয়ালখালীতে পহেলা বৈশাখ ঘিরে উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজন প্রস্তুতি সম্পন্ন সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ প্রাইম হোটেলে বিএস ইনস্টিটিউটের বার্ষিক সভা অনুষ্ঠিত — বোয়ালখালীতে সংঘনায়ক ড. এস ধর্মপাল মহাথের স্মৃতি ধর্মীয় বৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত আনোয়ারায় শিল্প প্রতিষ্ঠানে নিয়োগে স্বচ্ছতা ও স্থানীয়দের অগ্রাধিকার এর দাবি মুকুন্দপুর মনিপাল হাসপাতালে নতুন সংযোজনে সাংবাদিক সম্মেলন সিলেটে শুরু সাতদিনব্যাপী এসএমই পণ্য মেলা সিলেট মহানগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা “ময়ূরপঙ্খী মেডেল অব অ্যাচিভমেন্ট প্রদান” অনুষ্ঠিত রামরিক ইনস্টিটিউশনের উচ্চ মাধ্যমিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

সিলেটে ব্যাতিক্রমি ‘কৃষকের হাট’র উদ্বোধন করলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটে কৃষি পণ্যের বাজার সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে সিলেটে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় নগরীর টিলাগড় এলাকায় প্রথমবারের মতো এই ব্যাতিক্রমি হাটের উদ্বোধন করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

এই বাজারটিতে সিলেটের প্রান্তিক কৃষকরা কোনো ধরনের মধ্যস্থতাকারী বা দালালের সহায়তা ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করার সুযোগ পাবেন। বাজারটির মূল লক্ষ্য হলো মাঠপর্যায়ের কৃষক এবং শহরের সাধারণ ভোক্তার মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করা।

সিলেটের জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘কৃষকের হাট’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102