সোমবার, ২৫ মে ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিশু ও নারী ধর্ষণ; দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়নের দাবি ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ডক্টর চয়েস ও ভারত চেম্বার অফ কমার্স এর খাদ্য সচেতনতা প্রচার সহকারী পুলিশ সুপার  আনোয়ারা ( সার্কেল )  মাহমুদুল হাসানের যোগদান সন্দ্বীপ রুটে স্টিমারের ধাক্কায় ড্রেজারের পাইপ ক্ষতিগ্রস্ত, যাত্রীদের মধ্যে আতঙ্ক মুছাপুর ইউনিয়নে ভিজিএফ কার্ড জালিয়াতি: অর্থদণ্ড, প্রশাসনের কঠোর সতর্কতা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ইন্ডিয়ান মিউজিয়ামে ব্লাডার ক্যান্সার জয়ীদের একত্রিত করল মনিপাল হাসপাতাল শিশু রামিসাকে হত্যার ঘটনায় ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মাদকবিরোধী অভিযানে হিলিতে আটক ৫

ইয়সির আরাফাত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

ইয়াসির আরাফাত,দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের হিলি চুড়িপট্টি এলাকায় মাদকবিরোধী অভিযানে এক নারী সহ ৫ জনকে আটক করা হয়েছে।
০৭ এপ্রিল মঙ্গলবার হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
হাকিমপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স এবং আনসার ও বিজিবি সদস্যরা এই অভিযানে অংশ নেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হিলি দক্ষিণবাসুদেবপুর, চুড়িপট্টির শিউলী বেগমের বাড়িতে অভিযান চালিয়ে,
মাদক সেবনের সময় চুড়িপট্টির স্বপন(৪৩) পিতা-জমির উদ্দিন, রাজু খান(৩৪),পিতা-রহিমউদ্দিন, হিলি মুন্সিপাড়ার গোলজার হোসেন (৩৬),পিতা-আকবর মুন্সি, এবং নীলফামারীর মিস্ত্রিপাড়ার আরমান (৩৩), পিতা-ওসমান আলী।

আটক ৪ জন পুরুষকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ বছর করে কারাদণ্ড এবং আটক নারীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
হিলিতে মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এধরণের অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102