মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন টালিগঞ্জ রাধা স্টুডিওতে প্রদীপ ঘোষ নির্মিত বীরকন্যা প্রীতিলতা বোয়ালখালীর হাক্কানী পেপার মিলে আগুন, ক্ষতি ২ কোটি টাকা সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান বারৈয়াঢালা নারায়ণ আশ্রমে স্বামী মাধবানন্দ মহারাজের আবির্ভাব উৎসব পৌরসভা বিদ্যাসাগর মঞ্চে চট্রল সেবা সমিতির মা মনসা দেবী পূতিপাঠের আসর গোবরডাঙ্গা মৃদঙ্গমের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আনোয়ারায় চোলাই মদ সেবনরত অবস্থায় আটক ২, অর্থদন্ড ও কারাদন্ড

কোদলা খালে বিষ প্রয়োগে মাছ মারার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

‎আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কোদলা খালে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ উঠেছে। এতে খালের বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ মারা গেছে। খবর পেয়ে উপজেলা মৎস্য অধিদপ্তর ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মৎস্য কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোদলা খালে চিংড়ি, কোরাল, শোল, চিরিংসহ নানা প্রজাতির মাছ পাওয়া যায়। এ কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে শৌখিন ও পেশাদার মৎস্য শিকারিরা এ খালে মাছ ধরতে আসেন। কেউ জাল বা বড়শি দিয়ে, আবার কেউ ডুব দিয়ে মাছ শিকার করেন। স্থানীয়দের অভিযোগ, খালে মাছের পরিমাণ বেড়ে যাওয়ায় অসাধু করে মাছ ধরছেন, এতে বিষ প্রয়োগের পর মরে ভেসে উঠে মাছ।

তবে অন্য একটি সূত্রের দাবি, রাতের আঁধারে একদল শিকারি দলবদ্ধ হয়ে মাছ ধরায় খালের পানি ঘোলাটে হয়ে অক্সিজেনের সংকট তৈরি হতে পারে। এর ফলে মাছ মারা যাওয়ার ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা জানিয়েছেন, মৃত মাছ পরীক্ষাগারে পাঠানো হলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। আনোয়ারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদুল হক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত মাছের নমুনা সংগ্রহ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102