শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে নিয়মিত ফুটবলসহ সব ধরনের খেলাধুলা চালুর আহ্বান বাণিজ্যমন্ত্রীর কালীগঞ্জে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠান মৃত্যুর পরও অনিরাপদ যাত্রা, সেতুর অভাবে নৌকায় লাশ পারাপার সমীরণ বড়ুয়ার পারলৌকিক মঙ্গল কামনায় সিলেটে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান বোয়ালখালীতে ইসলাম মাওলার ৪৪তম ওরস ১৪ ডিসেম্বর আনোয়ারায় চা না দেওয়ায় তর্ক, মারধরে বৃদ্ধের মৃত্যু চন্দনাইশের বিশিষ্ট সমাজসেবক মোঃ মাহফুজুল হক এর ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  কালীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ঝিনাইদহে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পটিয়ার জিরি গ্রামের স্বর্গীয় অমূল্য রঞ্জন নাথ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

আনোয়ারায় চা না দেওয়ায় তর্ক, মারধরে বৃদ্ধের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কির জেরে মারধরের ঘটনায় মো. নাসির (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের চায়না রোডের মাথায় সাজিদ স্টোর নামের একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিহত নাসির বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আফাজউল্লাহ মাঝির এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আমিন শরীফ। তিনি স্থানীয় একটি বাসাবাড়ির দেখাশোনার দায়িত্বে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সাজিদ স্টোরে চা পান করতে যান নাসির। এ সময় দোকানদার তাঁকে চা নেই বলে জানান। পরে অন্য এক ব্যক্তি দোকানে এসে চা চাইলে তাঁকে চা দেওয়া হয়। বিষয়টি নিয়ে নাসির দোকানদারের কাছে জানতে চাইলে দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে দোকানদারের ছেলে মো. ইকবাল (২৫) তাঁকে মারধর করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মহিম বলেন, ‘চা দেওয়া নিয়ে প্রথমে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। নাসিরকে চা নেই বলার পর অন্য একজনকে চা দেওয়া হলে তিনি বিষয়টি জানতে চান। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি মারা হয়। পরে বিষয়টি মীমাংসাও হয়ে যায়। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করছি। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। কীভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখে প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করছি।’

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102