––তরুণ বিশ্বাস,কলকাতা–
– মানব জীবনে শিক্ষার পরিসর শুধু পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়,পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়েও গড়ে ওঠে সুন্দর শিক্ষার পরিবেশ। এই বার্তাকে সামনে রেখে উৎসবের আমেজে বিজয়া সম্মিলনীর আয়োজন করল হাবড়ার অর্ঘ্য ইনস্টিটিউশন অফ অ্যালাইড হেলথ এডুকেশন। প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী,শিক্ষক-শিক্ষিকা এবং আমন্ত্রিত বিশিষ্ট জনদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে আনন্দঘন মিলনমেলা।
বিজয়ার শুভেচ্ছা বিনিময়,পারস্পরিক কুশল বিনিময় এবং আন্তরিকতার আবহে অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত ছিল প্রাণবন্ত। প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলনও দেখা যায় এই আয়োজনে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করার ক্ষেত্রে এমন উদ্যোগের গুরুত্ব বিশেষভাবে উঠে আসে উল্লেখ্য, অ্যালাইড হেলথ এডুকেশন এবং কর্মমুখী প্রশিক্ষণের ক্ষেত্রে নিজস্ব পরিসর তৈরি করেছে এই প্রতিষ্ঠান। সেন্ট্রাল ভারত সেবক সমাজ ও ওয়ার্ল্ড স্কিল কাউন্সিল স্বীকৃত এই শিক্ষা প্রতিষ্ঠানে ফিজিওথেরাপি, ইসিজি টেকনিশিয়ান,রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার, অপটোমেট্রি,হেলথ ওয়ার্কার,ডায়েটিশিয়ান-সহ বিভিন্ন পেশাভিত্তিক বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যোগশিক্ষা ও অন্যান্য দক্ষতামূলক পাঠ্যক্রমের সুযোগও রয়েছে। প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থায় তাত্ত্বিক পাঠের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ,আধুনিক পরীক্ষা গারের সুবিধা এবং পেশাগত দক্ষতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। স্বীকৃত সংস্থার শংসাপত্রের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত অগ্রগতির সুযোগ তৈরির বিষয়টিও বিশেষ গুরুত্ব পায় বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার ডাঃ অঞ্জন বিশ্বাস। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণগোপাল বিশ্বাস,দেবাশীষ ঘোষ, আসফাতারা মণ্ডল,রাজীব চক্রবর্তী,সাধন নাগ,কঙ্কন বিশ্বাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সব মিলিয়ে,বিজয়া সম্মিলনীর এই আয়োজন নিছক উৎসব উদ্যাপনের মধ্যে সীমাবদ্ধ থাকেনি। শিক্ষা,সংস্কৃতি ও পারস্পরিক বন্ধনের মেলবন্ধনে অর্ঘ্য ইনস্টিটিউশনের এই উদ্যোগ প্রতিষ্ঠানের সামগ্রিক পরিবেশে যোগ করেছে এক বিশেষ মাত্রা।