সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান পটিয়ার কোঁলাগাঁও নবারুন শিশু শিক্ষা নিকেতন এর বার্ষিক চড়ুইভাতির কর্মসূচী পালিত আনোয়ারায় পুকুরে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ, পরিচয় নিয়ে ধোঁয়াশা কেইপিজেড-ইয়ংওয়ানে স্থানীয়দের চাকরির সুযোগের দাবি শৃঙ্খলা এবং জ্ঞানের সমন্বয়ে দেশ ও জাতি গঠনে কাজ করতে হবে : মিফতাহ্ সিদ্দিকী হ্যালো কলকাতা নন্দন ক্যাম্পাসে অবনীন্দ্র সভাঘরে এক্সিলেন্স অ্যাওয়ার্ডস রোটারিয়ান অধ্যাপক ডা. নুরুল আম্বিয়া চৌধুরীর স্মরণে রোটারি ক্লাব অব জালালাবাদের শোকসভা কালীগঞ্জে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন আবুধাবিতে বাংলাদেশি ওয়াহিদ লেবার মার্কেট ট্যালেন্টস পুরস্কারে ভূষিত সিলেট ল’ কলেজে নবীনবরণ

পটিয়ায় সুচক্রদন্ডী রাস মহোৎসব উপলক্ষে চার দিনব্যাপী ধর্মীয় অনুষ্টান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধ:

পটিয়া পৌর সদর এলাকার সুচক্রদন্ডী ঐতিহ্যবাহী পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবার ১৯ তম রাস উৎসব উদযাপন উপলক্ষে চার দিনব্যাপী মহতী ধর্মীয় বিভিন্ন অনুষ্টানে আয়োজন করা হয়েছে।
এতে অনুষ্টানমালার মধ্যে মহানাম কীর্তন সহকারে মঙ্গল শোভাযাত্রা,গীতাপাঠ প্রতিযোগিতা,ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্টান,মহতী ধর্মসভা,গুনী সংবর্ধনা,মহানামযজ্ঞের শুভ অধিবাস ও
ষোড়শপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন।

পটিয়ার সুচক্রদন্ডী পল্লী মঙ্গল সমিতির শিব মন্দির প্রাঙ্গনে আয়োজিত অনুষ্টানের ১ম দিবসের ১ম পর্বে রবিবার (২২শে নভেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এক বিশাল নগর সংকীর্তনের মাধ্যমে একটি বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা বের হয়ে সুচক্রদন্ডী এলাকা প্রর্দিক্ষণ শেষে অনুষ্টানস্হলে এসে শেষ হয়।বিকেলে অনুষ্টিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান ও মহতী ধর্মসভা।
মহতী ধর্মসভার প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পটিয়া সংসদীয় আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক তৌহিদুল আলম,প্রদীপ কুমার দাশ,অধ্যাপক বনগোপাল চৌধুরী,বাবু অরুন মিত্র। উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন সমাজসেবক বাবু তরুন ভট্টচার্য্য।ধর্মীয় আলোচক ছিলেন শ্রীমৎ স্বামী উমেশানন্দ গিরি মহারাজ,অধ্যাপক রূপন কান্তি ধর।
রাস উদযাপন পরিষদের সভাপতি রনজিত দে এর সভাপতিত্বে এবং এডভোকেট আকাশ দে এর সঞ্চালনায় এ ধর্মসভায় শুভেচ্ছা বক্তব্য রাখের রাস উৎসব উদযাপন পরিষদ সাধারন সম্পাদক বিশ্বজিৎ সেন,স্বাগত বক্তব্য রাখেন পল্লী মঙ্গল সমিতির সাধারন সম্পাদক তাপস দে।সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বাবু সতীশ শীল।আমন্ত্রিত অতিথি ছিলেন সমাজসেবক নিতাই পদ দে,হারুগোপাল সেন,রিপন কুমার চৌধুরী প্রমুখ।
সোমবার (২৩ নভেম্বর) ও মঙ্গলবার(২৪ নভেম্বর) দিবা-রাত্রি ধর্মপ্রান ভক্তদের মাঝে ষোড়শ প্রহরব্যাপী মহানাম সূধা বিতরন শেষে বুধবার(২৫ নভেম্বর) উষালগ্নে নগর পরিক্রমা কীর্তন,পূর্ণাহুতি সংকীর্তন ও মঙ্গল দধি বিতরনের মধ্য দিয়ে সমগ্র অনুষ্টানের সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য তিন দিনব্যাপী দিবা-রাত্রি ভক্তদের মাঝে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102