বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা

পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম):

চট্টগ্রামের পটিয়ায় ঐর্তিয্যবাহী সার্ব্বজনীন জিরি জগন্নাথ মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেব স্মরনে মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবার ৫৬ তম বার্ষিকীর মহোৎসব উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় ভাবহাম্ভীর্য্যে নানান অনুষ্টানমালায় পালিত হয়েছে।
আয়োজিত এ অনুষ্টানের মধ্যে গীতাপাট ও সমবেত প্রার্থনা,জগন্নাথদেবের পূজা,নামযজ্ঞের শুভ অধিবাস,ভক্তিমূলক সঙ্গীতানুষ্টান,মহতী ধর্মীসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ।

মঙ্গলবার(১৭ই নভেম্বর) অনুষ্টানের প্রথম পর্যায় সকাল থেকে শুরু হয়ে বিকেলে গোধূলী লগ্নে শুভ অধিবাস অনুষ্টিত।
এরপর মহতী ধর্মসভা ও ভক্তিসঙ্গীতানুষ্টান সন্ধ্যা ৭টা শুরু হয়ে রাত ১১টা এক সুসম্পন্ন হয়েছে।

বৈষ্ণবপ্রবর স্বপন গোস্বামীর পৌরহিত্যে এবং তন্ত্রধারী পবন কান্তি নাথ এবং মৃদুল নাথ ও তার দলের পরিবেশনায় শুভ অধিবাস সংকীর্তন অনুষ্টিত।
মাঙ্গলিক জাগ্রত শংখ ধ্বনী,উলূ ধ্বনীর মাধ্যমে ধর্মসভার শুভ উদ্বোধন
করেন পাঁচরিয়া তপোবন আশ্রম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজ।
এ মহতী ধর্মসভা মন্দির উপদেষ্টা ও সমাজসেবক বাবু অমল কান্তি নাথ (মহাজন) এর সভাপতিত্বে অনুষ্টিত।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্দির উপদেষ্টা ও সমাজসেবক বিচিত্র রঞ্জন নাথ,প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ধর্মতত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী,বিশেষ অতিথি ছিলেন যতাক্রমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু অরুন কান্তি নাথ মহাজন,জিরি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শিক্ষানুরাগী হাজী মো: ইব্রাহিম সওদাগর,এডভোকেট স্বপন কান্তি নাথ,বিশিষ্ট ব্যবসায়ী বাবুল কান্তি নাথ,ইউপি মেম্বর লুৎফর রহমান লুতু।
ধর্মীয় আলোচক ছিলেন মন্দির উপদেষ্টা মিলন কান্তি নাথ,অবসর প্রাপ্ত শিক্ষিকা স্বর্নলতা দেবী,শিক্ষক(অব:) বাবুল কান্তি নাথ,সমাজসেবক বাবু এন্টন দাশ।
আরো উপস্হিত ছিলেন জগন্নাথ ভক্ত নিমাই নাথ,প্রদীপ কান্তি নাথ,সাংবাদিক অরুন কান্তি নাথ,দীপক নাথ, ইউনিয়ন বিএনপি নেতা মন্জুর আলম,যুবদল নেতা শাহ্ আলম,যুবদল নেতা মো: দিদার আলম,মন্দির পরিচালনা পরিষদ সভাপতি অটল নাথ,সহ-সভাপতি কৃপাসিন্ধু নাথ টিটু,অর্থ সম্পাদক তপন নাথ,সহ-সাধারন সম্পাদক রূপন নাথসহ সমাজ হিতৈশী আরো অনেক সম্মানিত ব্যক্তিবর্গ উপস্হিত ছিলেন।
অনুষ্টান সঞ্চালনায় ছিলেন মন্দির পরিচালনন পরিষদ সাধারন সম্পাদক বিবেকানন্দ নাথ।
বুধবার(১৮ নভেম্বর) দেশের বিশিষ্ট কীর্তনিয়া দল দ্বারা ধর্মপ্রান ভক্তদের মাঝে উষালগ্নে অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সূধা বিতরন শুরু হয়ে বৃহস্পতিবার(১৯ নভেম্বর)
উষালগ্নে পূর্ণাহুতি সংকীর্তন ও মঙ্গলদধি বিতরনের মাধ্যমে সমগ্র অনুষ্টানের সমাপ্তি ঘটি।
উল্লেখ্য দুই দিনব্যাপী এ অনুষ্টানে ভক্তদের মাঝে দিবা-রাত্রি আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরন হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102