শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতের হিজিলে ফাতেহা ইয়াজদাহুম উদযাপন ও গাউছিয়া কমিটির নবগঠিত শাখার অভিষেক চট্টগ্রামে উদ্বোধন হলো এস এম ড্রাগ হাউসের ইউনিট ২ পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্ট: ফাইনাল খেলায় ভাটিখাইন চ্যাম্পিয়ন নাথ কল্যান সমিতি বাংলাদেশ পটিয়া শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অভিষেক সিলেটে বারাকাহ ব্লাড সোসাইটির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত ঢোলের জাদুকর বিনয়বাঁশী জলদাসের ১১৫তম জন্মদিবস পালিত কলকাতার ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে “দীক্ষা প্রদান” অনুষ্ঠান সম্পন্ন দেশীয় ফ্যাশন খাতে যাত্রা শুরু ‘থ্রি-ডটস ফ্যাশন’ এতিমখানায় ভিন্নধর্মী আয়োজনে মনিরুজ্জামান অপুর্ব’র জন্মদিন পালিত মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সাংবাদিক আমীর হোসেন সোহাগ

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিত

উৎপল বড়ুয়া
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম সভাপতিত্বে শনিবার ৪ এপ্রিল এসএমপি‘র ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

ট্রাফিক বিভাগের কল্যাণ সভায় পুলিশ কমিশনার মহোদয় সকল সদস্যের কথা মনোযোগ সহকারে শোনেন, তাৎক্ষণিকভাবে বিভিন্ন সমস্যার সমাধান দেন এবং কিছু বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। তিনি সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব ও নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের আহ্বান জানান এবং ট্রাফিক পুলিশ সদস্যদের স্বাস্থ্য সচেতন থাকার পরামর্শ দেন।
তাছাড়া ট্রাফিক বিভাগের সকল সদস্যদের স্বাস্থ্য-সচেতনতা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি অপেশাদার আচরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন। সকলকে ড্রেসকোড অনুসরণ পূর্বক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। কল্যান সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়ত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১৭ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর) সুদীপ্ত রায়সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট/টিএসআই, এএসআই/এটিএসআই ও ফোর্সবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102