মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার সাথে আপোষ চলবেনা- আনোয়ারা সরকারি কলেজে অভিভাবক সমাবেশে ইউএনও মহিন উদ্দিন টালিগঞ্জ রাধা স্টুডিওতে প্রদীপ ঘোষ নির্মিত বীরকন্যা প্রীতিলতা বোয়ালখালীর হাক্কানী পেপার মিলে আগুন, ক্ষতি ২ কোটি টাকা সারাদেশে অবিলম্বে গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র উদ্যোগে স্মারকলিপি প্রদান বারৈয়াঢালা নারায়ণ আশ্রমে স্বামী মাধবানন্দ মহারাজের আবির্ভাব উৎসব পৌরসভা বিদ্যাসাগর মঞ্চে চট্রল সেবা সমিতির মা মনসা দেবী পূতিপাঠের আসর গোবরডাঙ্গা মৃদঙ্গমের উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন আনোয়ারায় ১৫ আগস্ট ছাত্রলীগের ব্যানারে মিছিল, সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সায়েমসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে আনোয়ারা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের  উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল আনোয়ারায় চোলাই মদ সেবনরত অবস্থায় আটক ২, অর্থদন্ড ও কারাদন্ড

চন্দনাইশে হযরত মনিরুজ্জামান শাহ (রঃ) এর বার্ষিক ফাতেহা শরীফ ও ক্বিরাত প্রতিযোগিতা সম্পন্ন

মোহাম্মদ কমরুদ্দিন
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ:

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়াস্থ হযরত মাওলানা মনিরুজ্জামান শাহ (র.)-এর বার্ষিক ফাতেহা শরীফ এবং মতোয়াল্লী মরহুম ফয়েজ আহমেদ , মরহুমা আমেনা বেগমসহ কবরবাসীর ঈছালে সওয়াব উপলক্ষে ২৪তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে খতমে কোরআন ও খতমে গাউছিয়া শেষে রাতব‍্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক জেলা নাজের মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী।
মাহফিলের উদ্বোধন করেন তালুকদার পাড়া শাহী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ফরিদ উদ্দীন আল কাদেরী।
প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে আহমদিয়া জাহাঙ্গীরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও মসজিদ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদেরী। বিশেষ আলোচক ছিলেন তালুকদার পাড়া শাহী জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মুহাম্মদ আবু বক্কর ছিদ্দিক।
এতে অন‍্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, হাফেজ মোহাম্মদ বখতিয়ার সোহেল, মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম হেলালী, মাওলানা মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা মুহাম্মদ আবদুল খালেক, মাওলানা মুহাম্মদ নুরুল আনোয়ার, হাফেজ মুহাম্মদ সোহেল, মাওলানা মুহাম্মদ আলী আক্কাস, মাওলানা মুহাম্মদ আবদুল হালিম, মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ মিজানুর রহমান প্রমুখ। এ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
শেষে নাত ও ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত ও পরে তবারুক বিতরণ করা হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102