সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
স্মার্ট ও সুদৃঢ় সীমান্ত সুরক্ষায় বিজিবি: ডিজি মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর দূরদর্শী নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন কলকাতায় খুদে শিল্পীদের প্রতিভার মেলবন্ধন,বসে আঁকা প্রতিযোগিতার উৎসব আধুনিকায়ন ও বৈচিত্র্যের পথে বিটিভি চট্টগ্রাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশের মতবিনিময় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত বরমা ইউনিয়নে ভোটের হাওয়া: ৬নং ওয়ার্ডে তারুণ্যের প্রতীক ও পরিবর্তনেরদূত বাবুল হোসেনের পক্ষে বাড়ছে জনস্রোত মানবতার সেবায় ব্রত নিয়েছেন Baby Flower Foundation এর free হেলথ ক্যাম্প কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত চন্দনাইশ প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত: পেশাগত উন্নয়ন ও উপজেলার নানাবিধ সমস্যা নিয়ে গুরুত্বারোপ

রঞ্জন প্রসাদ দাশগুপ্তের পিএইচডি অর্জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি 

কক্সবাজারের ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯০ ব্যাচের ছাত্র রঞ্জন প্রসাদ দাশগুপ্ত সম্প্রতি ‘হসপিটাল ম্যানেজমেন্ট’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি (পিএইচডি) অর্জন করেছেন। তিনি ঈদগাঁও উপজেলার পশ্চিম ভোমরিয়াঘোনা চৌধুরীপাড়ার শিক্ষক রেবতী দাশের পুত্র। শিক্ষাজীবনে তিনি একাধিক উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। যার মধ্যে রয়েছে- পিএইচডি (হসপিটাল ম্যানেজমেন্ট), মাস্টার্স ইন পাবলিক হেলথ (হসপিটাল ম্যানেজমেন্ট), পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (অস্ট্রেলিয়া), এমবিএ (মার্কেটিং)। বর্তমানে তিনি ঢাকায় এ.কে.এস খান হেলথ কেয়ার লিমিটেডে চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সামাজিক, পেশাজীবী ও মানবিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। এর আগে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে এসপেরিয়া হেলথ কেয়ার লিমিটেড-চট্টগ্রাম এর চিফ অপারেটিং অফিসার, সাজিনাজ হসপিটাল লিমিটেড এর জেনারেল ম্যানেজার, ম্যাক্স হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এর জিএম, ল্যাবএইড গ্রুপের চিফ বিজনেস অফিসার, পপুলার ডায়াগনস্টিক লিমিটেড এর ব্রাঞ্চ ম্যানেজার, পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর সিনিয়র রিজিওনাল ম্যানেজার (সেলস) এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড’র সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102