
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চোলাই মদ, গাঁজা বিক্রয় ও সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়েছে এবং আটককৃতদের অর্থদন্ড ও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ) বিকেলে আনোয়ারা উপজেলার জয়কালী বাজার ও বৈরাগ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এসব ব্যাক্তিদেরকে আটক করা হয় এবং তাদের প্রত্যেককে একশত টাকা অর্থদন্ড ও একেকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অভিযান চলাকালে আটককৃতরা হলেন আবদুর রাজ্জাক (৩০), মোঃনাছির (৪৫), সুভাষ সিংহ (৪৫), রতন সর্দার (৪৮) কে ঘটনাস্থলে চোলাই মদ ও গাঁজা বিক্রয় ও সেবনরত অবস্থায় পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির প্রত্যেককে একশত টাকা অর্থদন্ড এবং আবদুর রাজ্জাক (৩০) কে ৬০ দিন, মোঃনাছির (৪৫) কে ১২০ দিন এবং সুভাষ সিংহ (৪৫), রতন সর্দার (৪৮) কে ত্রিশ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খ সার্কেল, জেলা কার্যালয়, চট্টগ্রাম এর উপ পরিদর্শক জনাব রুপন কান্তি পাল।
জনস্বার্থে আনোয়ারা উপজেলার মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।