শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ চট্টগ্রামের নেতা-কর্মী ও জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান চার সাংসদের ফটিকছড়িতে ৬ লাখ টাকার কাঠ জব্দ কালীগঞ্জে রূপসা পরিবহনের বাসের ধাক্কায় পৌর কর্মচারী নিহত, আহত ২ সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীন বরণ সম্পন্ন লংগদুতে LVME এবং YOUTH FORUM এর সমন্বয় সভা অনুষ্ঠিত চিত্রকর্ম সৃষ্টিশীল ও মানবিক কাজকে উৎসাহিত করে:ভারতীয় সহকারী হাই কমিশনার আসছে অভিনেত্রী আফরিন জাহানের নাটক ‘পালালে প্রেম হয়’ বাবার বাসায় যাওয়া পথে নিখোঁজ ফারজানা আকতার লিপি, সন্ধান চাই পরিবার প্রাচীন নগর সভ্যতার ধ্বংসস্তুপ দেয়াঙ কারাগার, এই কারাগারে বন্দী ছিলেন বাংলা সাহিত্যের কবি আলাওল ফটিকছড়িতে মন্দিরে চু”রি করে শেষ রক্ষা হলো না, ফটিকছড়িতে গ্রে”প্তার ৪

ফটিকছড়িতে ৬ লাখ টাকার কাঠ জব্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

 

নয়ন নাথ,ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার খিরাম ইউনিয়নে অভিযান চালিয়ে প্রায় ৬ লাখ টাকা মূল্যের অবৈধভাবে মজুদ করা কাঠ ও বিপুল পরিমাণ বাঁশ জব্দ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত ৩০ সেপ্টেম্বর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন খিরাম আর্মি ক্যাম্পের উদ্যোগে স্বর্ত্তাছড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার (টিএ) মো. হুমায়ুন কবীরের নেতৃত্বে সেনাবাহিনীর একটি সি-টাইপ টহলদল অভিযানটি চালায়।

এ সময় ১৯০টি কাঠের গুঁড়ি, যার পরিমাণ আনুমানিক ২০০ ঘনফুট ও বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা, এবং ১ হাজার ৫০০টি বাঁশ জব্দ করা হয়।

পরে জব্দ করা কাঠ ও বাঁশ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102